1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন পাবলিক স্কুল ১২ বছরে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্লাস পার্টি অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত

স্বপ্ন পাবলিক স্কুল ১২ বছরে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্লাস পার্টি অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২৫ পঠিত

 

মুহাম্মদ বোরহান উদ্দিন
চট্টগ্রাম মহানগর

স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১১তম প্রতিষ্ঠাোবার্ষিকী উদযাপন এবং ১২ বছরে পদার্পণ উপলক্ষে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মিলিত ক্লাস পার্টি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি জনাব জহুরুল ইসলাম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টলা টিভির চেয়ারম্যান মোহাম্মদ আকতার উদ্দিন রানা, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কর্মকর্তা মো. জসিম উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা. মনির আজাদ, ৩ নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন খোকন, জালালাবাদ গ্রামার স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার শীল, সালসাবিল একাডেমির প্রধান শিক্ষক সেলিম মোশাররফ খান, পাচঁলাইশ যুব সংঘ র সভাপতি আবু জাহেদ এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মো. মাইন উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু নাছের সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ—জোবেদা আক্তার, কানিজ ফাতেমা, তহুরা আক্তার, জান্নাতুল নুর আনিশা, তারিকুল ইসলাম, রোবায়েদসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে আয়োজিত সম্মিলিত ক্লাস পার্টিতে শিক্ষার্থীরা আনন্দ, উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে। অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, সাফল্য ও ভবিষ্যৎ অগ্রযাত্রার প্রশংসা করেন এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও শুভকামনা ব্যক্ত করেন।

১১ বছরের পথচলায় অর্জিত অভিজ্ঞতা ও সাফল্যকে পুঁজি করে স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এগিয়ে যাক শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে। নতুন বছরে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট