
চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড় এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে নতুন রেস্টুরেন্ট ‘লা লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’ (La Lounge Restaurant & Cafe)।
চন্দনাইশের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাহেদুল আলমের আরেকটি নতুন রেস্টুরেন্টে লা লাউঞ্জ & ক্যাপের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আনিসুর রহমান, বিএনপি নেতা ও সমাজসেবক গোলাম কাদের চৌধুরী নোবেল, বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য গাজী সিরাজ, যুগ্ম আহ্বায়ক ও মেয়রের একান্ত সচিব জিয়াউর রহমান, অর্থমন্ত্রীর পিএস-২ মঞ্জুরুল আলম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, জেলা বিএনপির সদস্য ইফতেখার হোসেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তানভীর।
এছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী তসলিম উদ্দিন, তৌহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নতুন এই রেস্টুরেন্টটির যাত্রা চট্টগ্রাম নগরীর খাবার ও ক্যাফে সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
Leave a Reply