1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি

  • সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ পঠিত

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং ওভারফ্লো কনটেইনার ইয়ার্ডের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বৈশ্বিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিরা ১৫ বছর মেয়াদি এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় এনসিটি ও সংশ্লিষ্ট ওভারফ্লো ইয়ার্ডের পরিচালন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে ডিপি ওয়ার্ল্ড যুক্ত হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক মানের বন্দর ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে।
দীর্ঘমেয়াদি এ অংশীদারিত্ব বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দরটির কার্যক্রমে দক্ষতা ও গতিশীলতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট