
পটিয়া প্রতিনিধি
এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে আয়োজিত সভায় এপেক্স বাংলাদেশের জাতীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপেক্সিয়ান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ক্লাবের সেক্রেটারি এপেক্সিয়ান মো. নাঈম উদ্দিন আলমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ ও এপেক্সিয়ান প্রিন্সিপাল এস কে দত্ত অনুপ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সহসভাপতি এপেক্সিয়ান মো. নুরুল আমিন চৌধুরী আরমান, এপেক্সিয়ান মো. নজরুল ইসলাম ও লাইফ গভর্নর, সাবেক জাতীয় সভাপতি এপেক্সিয়ান মো. রেজওয়ান শহীদী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গের মধ্যে এনআইআরডি এপেক্সিয়ান মো. কামাল পাশা, জাতীয় সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান মো. লিয়াকত আলী, ডিস্ট্রিক্ট-৩ গভর্নর এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিনসহ বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় জাতীয় নির্বাহী সচিব এপেক্সিয়ান মো. মোজাম্মেল হক, ডিস্ট্রিক্ট-৩ সেক্রেটারি এপেক্সিয়ান মো. আরিফ খান, নোয়াপাড়া ক্লাব, চট্টগ্রাম মেট্রোপলিটন ক্লাব ও পতেঙ্গা ক্লাবের সভাপতি ও সাবেক সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের এপেক্সিয়ানরা উপস্থিত ছিলেন।
এপেক্স ক্লাব অব পটিয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, কোষাধ্যক্ষ এপেক্সিয়ান আবদুল্লাহ ফারুক রবি ও সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান মো. হাবিবুর রহমান।
সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, বিগত বছরের সেবামূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, এপেক্সের মূল দর্শন সেবা, নাগরিকত্ব ও সৌহার্দ্য। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এপেক্সিয়ানদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরি, তরুণদের সম্পৃক্ততা এবং নিয়মিত সেবামূলক কার্যক্রমের মাধ্যমে এপেক্স আন্দোলনকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তাঁরা।
সভায় এপেক্সিয়ান আরিফ খানকে সভাপতি ও এপেক্সিয়ান আবদুল্লাহ ফারুক রবিকে সেক্রেটারি এবং নোটিশ এডিটর করে ১১ সদস্য বিশিষ্ট ২০২৭ সালের নতুন বোর্ড গঠন করা হয়।
Leave a Reply