
পটিয়া প্রতিনিধি
পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ নভেম্বর সন্ধ্যায় পটিয়ার খুশবু ডাইন রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাহমুদুল হক সুমনের সভাপতিত্বে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. জালাল উদ্দিন, সহ-সভাপতি মো. আলমগীর ও মো. মিয়া, সাধারণ সম্পাদক মো. আলী হায়দার, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জাবেদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন রানা, সাংগঠনিক সম্পাদক মো. আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, অর্থ সম্পাদক মো. সোলাইমান, সহ-অর্থ সম্পাদক মো. ইরফান, দপ্তর সম্পাদক আব্দুন মান্নান, সমাজকল্যাণ সম্পাদক জসিম উদ্দিন শিবলী,
প্রবাসী সম্পাদক মোঃ হাসান
সহ প্রবাসী সম্পাদক মোঃ রোনী ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম মুন্না, ধর্ম সম্পাদক হাফেজ মো. মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদুল ইসলাম হৃদয়।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে মোহাম্মদ ফরহাদ ও মো. সুমন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যুবসমাজ একটি এলাকার উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। নবজাগরণ যুব সংঘকে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের আস্থার সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।
বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সভায় নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং এলাকার উন্নয়ন ও মানবকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিচিতি পর্ব ও আলোচনা শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply