
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
‘মেয়র আবু কোনো ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। অল্প বয়সে তিনি যে কর্ম করে গেছেন, তা আমাদের হৃদয়ে ধারণ করে এগিয়ে যেতে হবে। তাঁর অসমাপ্ত কাজগুলো আমরা সম্মিলিতভাবে শেষ করতে পারব বলে আশা করি।’ পৌরসভার সাবেক মেয়র হাজি আবুল কালাম আবুকে স্মরণ করে এসব কথা বলেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে পশ্চিম গোমদণ্ডী বিএনপি উদ্যোগে পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি হাজি আবুল কালাম আবুর স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘আমাদের নেতৃত্বে যারা রয়েছেন, তাঁদের ফেলে যাব না। পৌরবাসীকে ফেলে যাব না। মেয়র আবুর পরিবারকে সঙ্গে নিয়ে তাঁর অসমাপ্ত কাজগুলো শেষ করার অঙ্গীকার করছি। আবুর স্মরণে এটিই শেষ শোকসভা নয়। যখনই সময় পাব, আপনাদের সঙ্গে নিয়ে তাঁকে নিয়ে আলোচনা করব। স্মৃতিচারণ ও আলোচনার মধ্য দিয়েই মেয়র আবু আমাদের মাঝে বেঁচে থাকবেন।’
পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামশুর আলমের সভাপতিত্বে শোকসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইছহাক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব ইউছুপ চৌধুরী।
পৌরসভা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম খোকন ও হেলাল উদ্দিন রুবেলের সঞ্চালনায় বক্তব্য দেন জুলফিকার ইসলাম, আবুল কালাম আবুর বড় ছেলে আবদুল্লাহ আল মামুন জুয়েল, ছোট ছেলে রাসেল, জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আক্কাস খান, এসএম সেলিম, এম কফিল উদ্দিন, আবদুল করিম, শেখ মনির উদ্দিন ও পল্টু কান্তি বড়ুয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
Leave a Reply