1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাড়িয়াখালী মাওলানা লিয়াকত উল্লাহ দাখিল মাদ্রাসার নতুন অধ্যায়, সভাপতি নাঈম সরকার। মাওলানা ভাসানী বাঙালী জাতি সত্ত্বা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – তসলিম উদ্দীন রানা খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় ‘লা লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র গ্র্যান্ড ওপেনিং এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর এজিএম-২০২৭ সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে হেফজখানায় মশারী বিতরন করলো প্রয়াস পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১ ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান

বাড়িয়াখালী মাওলানা লিয়াকত উল্লাহ দাখিল মাদ্রাসার নতুন অধ্যায়, সভাপতি নাঈম সরকার।

  • সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৭ পঠিত

 

মোঃ শেখ ফরিদ।
মীরসরাই, চট্টগ্রাম।

মিরসরাই উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়ন আওতাধীন, বাড়িয়াখালী মাওলানা লিয়াকত উল্লাহ দাখিল মাদ্রাসা। মীরসরাইয়ের বাড়িয়াখালী এলাকার এই মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে এলাকার ছেলে-মেয়েদের শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষিত করে আসছে। কোরআন, হাদিস, আরবি, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান সব বিষয়ে সমান গুরুত্ব দিয়ে এখানে পাঠদান করা হয়।

বর্তমানে এই ঐতিহ্যবাহী মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন নাঈম সরকার।।এলাকাবাসীর ভাষায়, নাঈম সরকার এমন একজন মানুষ যিনি পদকে ক্ষমতা মনে করেন না, মনে করেন আমানত। সভাপতি হওয়ার পর থেকে তিনি মাদ্রাসাকে নিজের পরিবারের মতো আগলে রাখবেন বলে আশাবাদী।

শিক্ষকদের সম্মান, তিনি শিক্ষকদের শুধু কর্মচারী মনে করেন না, মনে করেন জাতি গড়ার কারিগর। শিক্ষকদের সমস্যা শোনা, তাঁদের পাশে থাকা এটাই তাঁর প্রথম কাজ। কোনো গরিব শিক্ষার্থী যেন টাকার অভাবে পড়ালেখা ছেড়ে না দেয়, সেদিকে তাঁর বিশেষ নজর। মাদ্রাসায় নিয়মিত উপস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা সবকিছুতেই তিনি নিজে খোঁজখবর রাখেন।

স্বচ্ছ পরিচালনা, মাদ্রাসার হিসাব, উন্নয়ন কাজ, কমিটির সিদ্ধান্ত সবকিছু তিনি সবার সামনে খোলামেলাভাবে করতে চান। যাতে কেউ আঙুল তুলে বলতে না পারে, এখানে অনিয়ম হয়।

তিনি বলেন আমি চাই, বাড়িয়াখালী মাদ্রাসা মীরসরাইয়ের মধ্যে একটি আদর্শ মাদ্রাসা হোক। এখান থেকে যারা বের হবে, তারা যেমন ভালো আলেম হবে, তেমনি ভালো মানুষ হবে। এলাকার মানুষ যেন গর্ব করে বলতে পারে এইটা আমাদের মাদ্রাসা।

এই স্বপ্ন পূরণে গুরুত্ব দিচ্ছেন শিক্ষার মান আরও বাড়ানো, পরীক্ষায় ভালো ফলাফল নিশ্চিত করা। মাদ্রাসার ভবন, শ্রেণিকক্ষ ও পরিবেশ আরও সুন্দর করা। শিক্ষার্থীদের নৈতিকতা, নামাজ, আদব-আখলাকের প্রতি জোর দেওয়া।অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে ভালো সম্পর্ক ধরে রাখা। মাদ্রাসার প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা।

এলাকার অভিভাবক ও মুরব্বিরা বলছেন, একজন যোগ্য, সৎ ও এলাকার মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি সভাপতি হলে প্রতিষ্ঠানের চেহারা পাল্টে যায়। নাঈম সরকারের দায়িত্ব গ্রহণের পর মাদ্রাসায় নতুন করে প্রাণ ফিরবে বলে মনে করছেন তারা।

তাঁদের প্রত্যাশা, এই নেতৃত্বে মাদ্রাসাটি আগামী দিনে মীরসরাইয়ের গর্ব হয়ে উঠবে। এলাকাবাসী বলেন। একটি মাদ্রাসা শুধু ইট-সিমেন্টের ভবন নয়, এটি একটি জাতির ভবিষ্যৎ গড়ার কারখানা। আর সেই কারখানার অভিভাবক যখন নাঈম সরকারের মতো দায়িত্বশীল, সৎ ও শিক্ষানুরাগী একজন মানুষ হন তখন এলাকাবাসীর আশা করাই যায়, বাড়িয়াখালী মাওলানা লিয়াকত উল্লাহ দাখিল মাদ্রাসার সামনে আরও সুন্দর দিন অপেক্ষা করছে বলে জানান।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট