
পটিয়া প্রতিনিধি
পটিয়ায় সাড়ে ৯ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার কমলমুন্সির হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার চক্রের সদস্যরা খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার করতো বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
গ্রেফতাররা হলো- মুন্সিগঞ্জ জেলার আলিফ ও আকাশ। খেলনা গাড়ি বহনের আড়ালে ইয়াবা পাচারের উদ্দেশ্যে কক্সবাজারের ঈদগাঁও থেকে কয়েকটি গাড়ি পরিবর্তন করে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল চক্রটি। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক রামেশ্বর দাশ জানান, কক্সবাজার থেকে খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসে তল্লাশি চালানো হয়।প একপর্যায়ে বিক্রির জন্য নেওয়া খেলনার ভেতর থেকে ৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply