1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে দিনের বেলায় বাসায় ঢুকে স্বর্ণ ও টাকা চুরি বোয়ালখালীতে জায়গা জমির বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন পটিয়া উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী সাজ্জাদ হোসেন মজলুম জননেতা ভাসানী: শোষিত মানুষের অধিকার আদায়ের এক অনির্বাণ কণ্ঠ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বাড়িয়াখালী মাওলানা লকিয়ত উল্লাহ দাখিল মাদ্রাসার নতুন অধ্যায়, সভাপতি নাঈম সরকার। মাওলানা ভাসানী বাঙালী জাতি সত্ত্বা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – তসলিম উদ্দীন রানা খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় ‘লা লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র গ্র্যান্ড ওপেনিং

বোয়ালখালীতে জায়গা জমির বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

  • সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৫ পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:
বোয়ালখালীতে জায়গা জমির বিরোধের জের ধরে পরিবারের সদস্যদের মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে মোহাম্মদ মোজাহারুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবারের সদস্য মো. মহিউদ্দিন। তিনি অভিযোগ করেন, পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৭ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির বাসিন্দা মোহাম্মদ মোজাহারুল ইসলাম দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন মামলা করে আসছেন। সম্পত্তি দখল ও আত্মসাতের চেষ্টা, মামলা দিয়ে হয়রানি এবং হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।

মহিউদ্দিনের দাবি, মোজাহারুল ইসলাম তাঁর আপন বড় ভাই নুরুল ইসলাম, মনিরুল ইসলাম এবং তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি চাচাতো ভাইদের বিরুদ্ধেও থানা ও আদালতে একাধিক মামলা করেছেন।

সংবাদ সম্মেলনে পরিবারের আরেক সদস্য মো. রুবেল বলেন, অভিযুক্ত ব্যক্তি তাঁর আপন চাচা। জায়গাজমি নিয়ে বিরোধের জেরে তাঁরা প্রতিবাদ করলেই নতুন করে মামলায় জড়ানো হচ্ছে। একের পর এক মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। আমরা এসব মামলা থেকে অব্যাহতি চাই।’

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসন ও সরকারের সহযোগিতা কামনা করেন।

এ সময় নুরুল ইসলাম, মনিরুল ইসলাম, বিলকিস বেগম, মোহছেনা খাতুন, মনোয়ারা বেগম, রিজিয়া বেগম, আবু কালাম, শাহজাহান, মো. রুবেল, আকিব, খালেদা বেগম, রুনা আক্তার, লিজা আক্তার, রুমি আক্তার, আবু তৈয়ব ও জাহেদসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ মোজাহারুল ইসলাম বলেন, তিনি কাউকে হয়রানি করেননি কিংবা মিথ্যা মামলা করেননি। বরং তাঁকেই চাপে রাখা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট