
সংসদ সদস্য আবু সুফিয়ান এমপি বলেছেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। জনগণের উন্নয়নে বিশেষ করে যারা বিগত দিনে এই দুঃসময়ে দলকে ধরে রেখেছে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদের যথাযোগ্য মুল্যায়ন করা হবে।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক ও জাতীয় বিপ্লব সংহতি দিবসের আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি এসব কথা বলেন।
অভিষেক অনুষ্টানের উদ্বোধন করেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া, প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, জাতীয়তাবাদী পেশাজীবী দলের উপদেষ্টা প্রফেসর ড.সালেহ জহুর। জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি কর আইনজীবী মোঃ লোকমান হায়দারের সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহাবুবুল আলমের সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মঈনুদ্দীন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শামসুল আলম, নাফিজ মাহবুব, খোন্দকার সালাউদ্দিন রমি, জসিম উদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় কমিটির সদস্য মুছা মুহাম্মদ ওসমান হায়দার, জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি তারেক মহসিন, মোঃ জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোঃ আলম খান, মোঃ ইকবাল চৌধুরী বক্তব্য রাখেন।
সংসদ সদস্য আবু সুফিয়ান এমপি বলেন, ভারতের সাথে বাংলাদেশের অপরাধী বন্দি ও অপরাধী বিনিময় চুক্তি আছে।শেখ হাসিনাকে দেশে আনার জন্য কোন পাসপোর্টের প্রয়োজন হবেনা। তিনি বলেন, গত ১৫ বছরের সুবিধাবাদী আর সুবিধাভোগী যারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে দুর্নীতি করেছে টেন্ডারবাজি করেছে সন্ত্রাস করেছে মানুষের সম্পদ হরণ করেছে দেশে বিদেশে সম্পদের পাহাড় করেছে তারা এখনো আফার ফেরার দিবা স্বপ্ন দেখছে। অনেকে তাদের মধ্যে এই যে কল্পনার জগতে তারা মনে করে যে কেউ তাদেরকে বিমানে করে এনে দেশের ক্ষমতার চেয়ারে বসিয়ে দেবে? তিনি বলেন, যারা জনগণের অধিকার হরণ করেছে, যারা গণতন্ত্র হত্যা করেছে তাদেরকে বাংলাদেশের মাটিতে তাদের বিচার ছাড়া তাদের রাজনীতি বাংলাদেশের মাটিতে কোনদিনও সম্ভব হবেনা বলে ও জানান। তিনি বলেন, শেখ হাসিনাও মনে করছে হয়তোবা যে তার কিছু নেতাকর্মী রক্তের উপর দিয়ে সে কিছুটা সরকারের সাথে দড় কষাকশি করে অন্তত মৃত্যুদণ্ডটা আপাতত মওকুফ করবে কিনা বা বিচার দীর্ঘায়িত করা যায় কিনা সেই চেষ্টায় শেখ হাসিনা আছে বলে জানান।
আবু সুফিয়ান আরও বলেন, বিএনপি গত ফ্যাসিষ্ট আমলে গণতান্ত্রিক আন্দোলনে আমরা সবাই সহকর্মী ছিলাম, সহযাত্রী ছিলাম প্রত্যেকে প্রত্যেকেই মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছে এখানে কেউ কাউকে ব্যবহারের কোন বিষযয় নেই বলে জানান। তারপরেও কর্মীদের যে মূল্যায়নের ক্ষেত্রে আপনাদের ভোটে আপনাদের আন্দোলন ফলে আজকে সংসদ সদস্য হয়েছি। আমাদের দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে। আন্দোলন সংগ্রামে যারা অবদান রেখেছে তারা কোনভাবে অবমূল্যায়িত হবে না বলে জানান তিনি।
বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, দেশে একটা অস্থীতিশীল পরিবেশ সৃষ্টি করতে বৈদেশিক ষড়যন্ত্রের অংশ হিসেবে শেখ হাসিনা নানা ষড়য়ন্ত্র করছেন।আর তার কিছু কর্মী দেশে আছে। তারা অর্থ লুটপাট করে প্রচুর অর্থ নিজেদের কবজায় রেখেছেন। সেখান থেকে যদি ছেলে একটাকে ৫ হাজার বা ১০০ টাকা দিয়ে বলে একটা বোম ছুড়ে আসো। একটা বোম মেরে দিচ্ছে অভাবী মানুষ। করার তো কিছু নেই অথবা একটা আগুন লাগিয়ে দিচ্ছে।এই ধরনের কাজগুলো হচ্ছে সুতরাং এগুলো নিয়ে আমাদের চিন্তা করার কোন কারণ নেই।আমরা ডিসেম্বরে ১৬ডিসেম্বর বিজয় দিবস পালন করবো। পরে জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগর নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সাইফুল হুদা জাহাঙ্গীর, সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সহ সভাপতি কাজী আনসারুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মিনহাজ উদ্দীন, যুগ্ম সম্পাদক মাসুদ সিকদার, এস এম মামুনুর রহমান ও মোহাম্মদ করিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন, অর্থ সম্পাদক খুরশিদা আকতার এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দীন কাদের, মোমিনুল হক প্রমুখ।
Leave a Reply