1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন

শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা

  • সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৬ পঠিত

 

শিশুদের সুরক্ষায় সরকার, পরিবার ও নাগরিক সমাজের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ

শিশুদের অধিকার সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিশু নির্যাতন, সহিংসতা, শোষণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সরকার, পরিবার ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশিষ্ট আলোচকরা। শিশুদের জন্য নিরাপদ, মানবিক, বৈষম্যহীন ও অধিকারভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস উপলক্ষে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে “শিশুদের অধিকার সুরক্ষা নিশ্চিত করণে সরকার, পরিবার ও নাগরিক সমাজের করণীয়” শীর্ষক নাগরিক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস-চেয়ারম্যান মঞ্জুর আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আহসান উল্লাহ। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক হামিদা খানম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিওডি চ্যানেলের হেড অব নিউজ এএইচএম রেজাউল করিম, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, কেন্দ্রীয় পরিচালক সামসুন নাহার সামু, ইসলামিক আলোচক মাওলানা মোঃ ইসতিয়াক আলামিন।

এছাড়াও উপস্থিত ছিলেন আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের সহ-সাংগঠনিক সম্পাদক আঃ লতিফ আহমেদ, মোঃ আরমান শুভ, এইচএম নাসির হোসাইন, দপ্তর সম্পাদক মোঃ আবু জাফর দেওয়ান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক **মোঃ সোহেল রানা**সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকরা।

মূল প্রবন্ধে মোহাম্মদ আলী শিশুদের অধিকার সুরক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জ, শিশু নির্যাতন, যৌন সহিংসতা, শিশু হত্যা, পাচার, বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশুদের প্রতি সামাজিক অবহেলার বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, শিশুদের অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রের আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়নের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশ ও মর্যাদা নিশ্চিত করা একটি মানবিক সমাজ গঠনের মৌলিক দায়িত্ব।

প্রধান অতিথি ও প্রধান আলোচকসহ অন্যান্য বক্তারা শিশুদের প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনগত সুরক্ষা নিশ্চিতকরণ, শিশুবান্ধব পরিবেশ সৃষ্টি এবং শিশুদের মতামত ও অধিকারকে গুরুত্ব দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত প্রতিটি পর্যায়ে জবাবদিহিতা, সচেতনতা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

আলোচনা সভায় শিশু অধিকার সুরক্ষায় সামাজিক আন্দোলন জোরদার, মানবাধিকারভিত্তিক সচেতনতা সৃষ্টি এবং শিশুদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশন শিশুদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সামাজিক সচেতনতা সৃষ্টি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং শিশু সুরক্ষায় নাগরিক উদ্যোগকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট