
বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালী পৌর সদরের গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকে দায়িত্ব গ্রহণ করেছেন সিনিয়র শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি।
বুধবার (২৫ নভেম্বর) বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক মণ্ডলীদের উপস্থিতিতে তিনি এ দায়িত্ব ভার গ্রহণ করেন।
২০০১ সালের পহেলা আগস্ট এ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন প্রলয় চৌধুরী মুক্তি।
দীর্ঘদিনে শিক্ষকতা জীবনে সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে সমান জনপ্রিয়তা অর্জন করেছেন তার কর্মনিষ্ঠা দিয়ে।
প্রলয় চৌধুরী মুক্তি জানান, এই এলাকায় আমার জন্ম, এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। ফলে জীবনে অনেক সুযোগ পেয়েও এই এলাকার মায়া ছাড়তে পারিনি। আজ এমন গুরু দায়িত্ব আমার কাঁধে এসেছে তা পালনে যথা সাধ্য চেষ্টা করে যাবো। এতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
Leave a Reply