1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন পাহাড়তলী পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু

কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

  • সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৩ পঠিত

 

হেমন্তের সোনালি ধানের ঘ্রাণ আর বাংলার চিরায়ত লোকজ ঐতিহ্যের মেলবন্ধনে প্রকৃতির লীলাভূমি রাঙ্গুনিয়ায় বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ‘কবিতায় নবান্ন উৎসব’। রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে কবিতা, আবৃত্তি ও চিত্রাংকনের নান্দনিক পরিবেশনায় মেতে ওঠেন সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিকর্মীরা।

​গত শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টায় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। কবি শাহী মোহাম্মদ ইলিয়াছের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যv দেন পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান উপদেষ্টা কবি মুহাম্মদ নুরুল কবির করিমী।
​অনুষ্ঠানে প্রধান অতিথির রাঙ্গুনীয়ার কৃতী সন্তান কবি, মানবাধিকার কর্মী, সম্পাদক ও উদ্যোক্তা সেলিম তালুকদার আকাশ এর বক্তব্যে সমকালীন সাহিত্যচর্চা এবং সমাজ বিনির্মাণে সৃজনশীলতার ভূমিকা তুলে ধরেন। কৃষকের মুখে হাঁসি ফুটাতে কৃষকের পাশে দাড়ানো ও শিশুদেরকে নবান্ন সহ সকল ঋতু সম্পকর্কে যথাযত ধারনা দিতে অবিভাবকদের প্রতি বিনীত আহব্বান জানান।
প্রধান আলোচক হিসেবে জনপ্রিয় শিশুসাহিত্যিক কবি আকাশ আহমেদ নবান্নের লোকজ রূপ ও শিশু-কিশোরদের সাহিত্যচর্চার গুরুত্ব নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন।
​বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক মুক্তবাণীর আবাসিক সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট কামাল পারভেজ, সাংবাদিক ও কবি জাহেদ কায়সার এবং জনপ্রিয় কথাসাহিত্যিক শাম্মী তুলতুল নবান্ন উৎসবের সাংস্কৃতিক তাৎপর্য ও সাহিত্যচর্চার নানা দিক নিয়ে আলোকপাত করেন। এ সময় বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি ইলিয়াছ তালুকদার ও সাধারণ সম্পাদক নুরুল আবচার চৌধুরী।

​পরিষদের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ মহসিন ও মোহাম্মদ আলমগীর চৌধুরী। এছাড়াও উৎসবের বিভিন্ন পর্বে অংশ নেন সহ-সভাপতি কবি আবু নাসের ও রফিক রিজভী, দপ্তর সম্পাদক অর্পণ বড়ুয়া, সাহিত্য সম্পাদক নাছিমা আকতার শিল্পী, তথ্য প্রযুক্তি সম্পাদক প্রান্ত বড়ুয়া আদর, পাঠাগার সম্পাদক সানজিদা আকতার লিজা, বইমেলা সম্পাদক জেসি আকতার, সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান এবং পরিকল্পনা সম্পাদক বেলাল হোসেন।
​মূল পর্বের আগে নতুন প্রজন্মের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা। দিনভর নানা আয়োজনে নবান্নের আবাহন ও কবিতার পঙক্তিতে মুখরিত ছিল পুরো উৎসব প্রাঙ্গণ।

​

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট