1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার

পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

  • সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২০ পঠিত

 

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আমাদের শিক্ষাব্যবস্থার মূল্যায়ন পদ্ধতি ও প্রশাসনিক দক্ষতা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী। তাঁদের আবেদন করা ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র যাচাইয়ের পর সংশোধিত হিসাবে ২৩ হাজার ১৪৫ জনের ফল পরিবর্তিত হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন এবং নতুন করে ১ হাজার ৬২০ জন জিপিএ-৫ অর্জন করেছেন।
তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, পুনঃনিরীক্ষণের ফল প্রকাশেও ঘটেছে বড় ধরনের সংখ্যাগত বিভ্রাট। প্রথম প্রকাশিত হিসাবে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তনের তথ্য জানানো হলেও পরবর্তী সংশোধিত হিসাবে তা কমে দাঁড়ায় ২৩ হাজার ১৪৫ জনে। অর্থাৎ দুই হিসাবের ব্যবধান ১০ হাজার ২০৪ জন! যে প্রক্রিয়ার মূল উদ্দেশ্য ভুল সংশোধন, সেই প্রক্রিয়ার ফল প্রকাশেই যদি এমন বড় অসংগতি দেখা দেয়, তাহলে পুরো ব্যবস্থার স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
প্রশ্ন হচ্ছে, উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে নিয়োজিত পরীক্ষকদের যোগ্যতা, দক্ষতা ও দায়িত্বশীলতা যাচাইয়ের যথাযথ ব্যবস্থা রয়েছে কি? নম্বর গণনা, স্থানান্তর ও তথ্য সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ ধাপে একাধিক পর্যায়ের যাচাই কেন নিশ্চিত করা যায় না? একজন পরীক্ষকের অসতর্কতা কিংবা একটি প্রশাসনিক ভুলের কারণে একজন শিক্ষার্থীর পাস-ফেল বা জিপিএ পরিবর্তিত হতে পারে। অথচ এর পরিণতি বহন করতে হয় শিক্ষার্থী ও তার পরিবারকে।
আরও বেদনাদায়ক হলো, প্রাথমিক ফলাফলের ভিত্তিতে অনেক শিক্ষার্থী পরিবার ও সমাজে অপমান, হতাশা এবং মানসিক বিপর্যয়ের মুখোমুখি হয়। পরবর্তী সময়ে ফল সংশোধিত হলেও সেই তথ্য সবার কাছে পৌঁছায় না। সামাজিক মর্যাদায় যে আঘাত লাগে, তা কেবল ফল পরিবর্তনের মাধ্যমে পূরণ করা সম্ভব নয়।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পরীক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতা নিশ্চিত করা, উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা বজায় রাখা, ফল প্রকাশের আগে নির্ভুল তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠা করা জরুরি। একই সঙ্গে যাঁরা ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের যথাযথ প্রতিকার নিশ্চিত করতে হবে।
শিক্ষাব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে হলে ভুলের দায় স্বীকার এবং তার প্রতিকার নিশ্চিত করার সংস্কৃতি গড়ে তুলতে হবে। কারণ শিক্ষার্থীর ভবিষ্যৎ কোনো পরীক্ষামূলক প্রশাসনিক প্রক্রিয়ার বিষয় হতে পারে না। ভুল করবে কর্তৃপক্ষ, আর সেই ভুলের মাশুল গুনবে শিক্ষার্থীরা, এমন দায়হীন ব্যবস্থার অবসান ঘটিয়ে জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।
লেখক পরিচিতি: প্রাবন্ধিক, কলামিস্ট ও সংগঠক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট