1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন পাহাড়তলী পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা

জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬

  • সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২২ পঠিত

 

বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ এবং দেশবরেণ্য অতিথি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব মোঃ শওকত হোসেন (পিপিএম)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পথশিশু অধিকার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব এস কে খোদা তোতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান জনাব লায়ন মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা জনাব মাওলানা গোলামুর রহমান রাব্বানী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজ কোর্ট চট্টগ্রামের অ্যাডভোকেট মুহাম্মদ বরকত উল্লাহ খান, প্রাইভেট এডুকেশন সোসাইটির সিনিয়র সহসভাপতি হাজী মোহাম্মদ মাইন উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জনাব মোঃ মাহবুবুল ইসলাম এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক ফাউন্ডেশন) চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক এলেক্স রনি।

অনুষ্ঠানে শুভ উদ্বোধনী বক্তব্য রাখেন পথশিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব জনাব মোঃ আলাউদ্দিন আরাফাত। শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের কর্ণফুলী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বন্দর থানা শাখার সভাপতি মোঃ ইব্রাহিম হাওলাদার, বায়েজিদ বোস্তামী থানা শাখার সভাপতি মোহাম্মদ সবুজ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদিকা শিরিন আকতার ও ইয়াসমিন তাবাসসুম মুক্তিতানি।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৪০টিরও বেশি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান। পাশাপাশি সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সদস্য সম্মাননা এবং সেরা নারী সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে শিশু অধিকার প্রতিষ্ঠা, পথশিশুদের শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ জীবন নিশ্চিতকরণ এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে স্বেচ্ছাসেবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং মানবিক সমাজ বিনির্মাণ সম্ভব।

আয়োজকরা জানান, পথশিশু অধিকার ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষা, মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সার্বিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলাটি বিভিন্ন সংগঠনের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করার এক মিলনমেলায় পরিণত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট