1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান

পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক

  • সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৫ পঠিত

 

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় পাহাড়ে অপহৃত ৩০ জন কৃষকের মধ্যে ১৮ জন মুক্তিপণ দিয়ে ঘরে ফিরেছেন।
ঘটনার পর গত ১৮ নভেম্বর বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কয়েক দফায় তাদের ছেড়ে দেওয়া হয়।
মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ১২-১৫ জনের বাড়ি উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ডোমারপাড়া, মাহাদাবাদ ও খরনা ইউপির কইশ্যাপাড়া এলাকায়।
ফিরে আসা ব্যক্তিদের মধ্যে আটজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে আবদুল মন্নান, ফরমান উদ্দীন নাসু, জয়নাল আবেদিন, জসিম উদ্দীন, সাইফুল ইসলাম, তানভীর, আবদুল গনি, মোহাম্মদ জাফর ও আইয়ুব সহ অন্য ব্যক্তিরা রয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে হাইদগাঁও ইউনিয়নের পূর্ব দিকের গহিন পাহাড়ে চাষাবাদ করতে গেলে সশস্ত্র সন্ত্রাসীরা ৩০ জন কৃষককে অপহরণ করে।

এরপর মুঠোফোনে বিকাশের মাধ্যমে পরিবারগুলোর কাছে মুক্তিপণ দাবি করা হয়।
এক পরিবারের কাছ থেকে ৮০ হাজার টাকা নেওয়ার পর প্রথম একজনকে মুক্তি দেওয়া হয়। এভাবে একে একে ১৮ জনকে ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে ফিরে আসা এক ভুক্তভোগী জানান, পাহাড়ে হাত বেঁধে তাদের নিয়ে যাওয়া হয়। মুক্তিপণ দিতে দেরি করায় সেখানে লাঠিপেটা ও নির্যাতনের শিকার হতে হয়েছে তাদের।
পরে টাকার বিনিময়ে বোয়ালখালীর পাহাড়ি এলাকা থেকে তাদের ছেড়ে দেওয়া হলে তারা অটোরিকশায় বাড়ি ফেরেন।

এ ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দীন জানান, অপহরণের খবর ছড়িয়ে পড়ার পর থেকে ভয়ে কৃষকরা আর গহিন পাহাড়ে যাচ্ছেন না। ভুক্তভোগীদের মতে, পাহাড়ে সেনা ক্যাম্প স্থাপন না করলে এলাকায় স্থায়ী শান্তি ফিরবে না।
দুই মাস আগেও একই এলাকায় এক কৃষকের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়েছিল।
তবে এসব ঘটনার পর ফের বিপদে পড়ার ভয়ে অনেকেই মুখ খুলতে চাইছেন না।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, অপহৃতদের মধ্যে ১৮ জন মুক্তি পেয়েছেন এবং বাকিদের বিষয়ে তদন্ত চলছে।
যেসব বিকাশ নম্বরে মুক্তিপণের টাকা পাঠানো হয়েছে, সেগুলোর সূত্র ধরে পুলিশের একটি দল কাজ করছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, পরিবারগুলো থেকে আনুষ্ঠানিক কোনো লিখিত অভিযোগ না পাওয়া গেলেও পুলিশ ঘটনার শুরু থেকেই নিজস্ব উদ্যোগে তৎপর ছিল, যার ফলে কৃষকরা ফিরে আসতে পেরেছেন।
বাকিদের উদ্ধার ও জড়িতদের চিহ্নিত করতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

প্রশাসনের কঠোর পদক্ষেপেই কেবল এ ধরনের ঘটনা বন্ধ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট