
মুহাম্মদ বোরহান উদ্দিন
চট্টগ্রাম মহানগর
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালে অনুষ্ঠিত আলিম কেন্দ্রীয় পরীক্ষায় চট্টগ্রামের সুনামধন্য ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসা শতকরা ৯৮.৮৬% ভাগ পাশের মাধ্যমে ঈর্ষণীয় সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। এবার মোট ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭ জন উত্তীর্ণ হয়। ‘এ’ প্লাস ২২জন, ‘এ’ ৩৫ জন, ‘এ মাইনাস ১৯জন, ০৭জন বি, ০৩জন সি এবং ০১জন গ্রেডে উত্তীর্ণ হয়েছে, ০১জন F গ্রেড।
দেশের বৃহত্তর দ্বীনি সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় সুপরিচালিত মাদরাসাটি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬, ২০১৭,২০১৮ প্রতিযোগিতায় থানা ও চট্টগ্রাম জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কারপ্রাপ্ত এবং বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সরকার কর্তৃক স্বীকৃতি ও গৌরব অর্জন করেছে।
এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান- প্রতিষ্ঠার পর হতে ইসলামী আদর্শালোকে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে উল্লেখ করে মাদরাসার অধ্যক্ষ মহোদয় সফলতার জন্য মহান আল্লাহ তা’আলা ও তাঁর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন এবং মাশায়েখ হযরাতে কেরাম, পরিচালনা পর্ষদ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী-অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি মোবরকবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply