1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন

  • সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৫ পঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি :: বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটে অবস্থিত ‘ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও আরবি বিভাগের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসাইন ও বিজ্ঞান বিভাগের শিক্ষিকা তৈয়বা আনিকা-র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এ.টি.এম. রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল একাডেমিক কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম, ম্যানেজিং কমিটির সেক্রেটারি ডা. মুহাম্মদ ইউসুফ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মিসেস আমেনা শাহীন, ডা. আব্দুল্লাহ খান, অধ্যাপক এম.এ.হাশেম, স্থপতি আল নোমান মুহাম্মদ ইউনুস, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির, শওকত হোসাইন, ডা. আহমদ রহিম, মুহাম্মদ মুহসিন, ইন্জিনিয়ার মতিউর রহমান, জাফরুল্লাহ চৌধুরী,আবুল হোসাইন মোল্লা, নূর মোহাম্মদ, নাসির উদ্দিন ও ডা.রওশন ফেরদৌস ।

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস ও সাংস্কৃতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে আরবি গানের পরিবেশনা, ইংরেজি ও বাংলা ছড়াগান, শিষ্টাচারবিষয়ক গান, নাতে রাসুল ও ইসলামি সংগীত, আবৃত্তি, দৈনন্দিন দোয়া, দেশাত্মবোধক গান, মূকাভিনয় এবং নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত ও নান্দনিক পরিবেশনা উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কো-অর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কো-অর্ডিনেটর নার্গিস আকতার, আতিয়া রহমানি, শহিদুল্লাহ তাহসিন, রোখসানা খানম, ইসরাত জাহান, তানজিবা ইসলাম, রিমঝিম বড়ুয়া, মোহাম্মদ আব্দুল্লাহ, বদরুল আহসান ও আশরাফ উদ্দিন আহমেদ প্রমুখ।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট