
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের অভিযানে অজিত বিশ্বাস (৫২) ও মো. আলতাফ হোসেন (৪২) নামের দুই যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা ২০২৪ সালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।
গ্রেপ্তার অজিত বিশ্বাস উপজেলার আমুচিয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সদস্য। তিনি ধীরেন্দ্র লাল বিশ্বাসের ছেলে।
অন্যদিকে, মো. আলতাফ হোসেন বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি পশ্চিম গোমদণ্ডী রায়খালী এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার দুই আসামিকে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply