1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রবারণায় আত্মশুদ্ধির শিক্ষা ও কঠিন চীবরের দানমহিমা -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ইসলামের সোনালী ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কানাডা ও আমেরিকায় ইসলামি স্কলার প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার সৈয়দ আহমদ মাইজভান্ডারির দ্বিশত বেলাদত বার্ষিকীতে চরণদ্বীপে মাহফিল ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশন ও লিবার্টি ক্লাবের দুইদিনব্যাপী ৩০ শিশুর বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা সার্জারি ক্যাম্প। পটিয়ায় নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুর অভিযোগ চট্টগ্রামে CREATIVE IT INSTITUTE-এ ভিডিও এডিটিং কোর্স ব্যাচ-২৬০২ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, চট্টগ্রামের সাংগঠনিক দায়িত্বে এ এস এম সুজা উদ্দিন পটিয়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে শারদীয় দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা গ্রেপ্তার

ইসলামের সোনালী ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কানাডা ও আমেরিকায় ইসলামি স্কলার প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার

  • সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২২ পঠিত

 

এম সোলাইমান কাসেমী: ইসলামের সোনালী ইতিহাস ও ঐতিহ্য, মুসলিম সভ্যতা এবং সমকালীন সমাজে ইসলামের অবদান তুলে ধরতে কানাডা ও আমেরিকায় বিভিন্ন আলোচনা সভা ও ইসলামি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বিশিষ্ট ইসলামি স্কলার ও শিক্ষাবিদ প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার। সফরকালে তিনি আমেরিকার বিভিন্ন মসজিদ ও কমিউনিটি সেন্টারে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সীরাত, আল-কুরআন ও আধুনিক বিজ্ঞান এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নিয়ে বক্তব্য উপস্থাপন করেছেন।

আজ ২৪ অক্টোবর ২০২৬, শনিবার সন্ধ্যা ৭টায় কানাডার টরন্টো শহরের ড্যানফোর্থ ইসলামিক সেন্টারে ‘ইসলামিক হেরিটেজ মান্থ’ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান এবং সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (CSBIB)-এর চেয়ারম্যান প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব শাহিন সিদ্দিকী।

আলোচনা সভার মূল প্রতিপাদ্য ‘ইসলামের সোনালি ইতিহাস ও ঐতিহ্য’। এতে ইসলামের জ্ঞান-বিজ্ঞান, ইতিহাস, সভ্যতা, নৈতিক মূল্যবোধ, শান্তি ও মানবকল্যাণে ইসলামের অবদান নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি পাশ্চাত্যের বহুসাংস্কৃতিক পরিবেশে ইসলামী পরিচয় ও ঐতিহ্য সংরক্ষণ, নতুন প্রজন্মকে ইসলামের গৌরবময় ইতিহাসের সঙ্গে পরিচিত করা এবং পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পাবে।আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে মুসলিম ঐতিহ্য ও সভ্যতার ইতিবাচক দিকগুলো তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে বহুসাংস্কৃতিক সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করতেও এ আয়োজন ভূমিকা রাখবে।

এদিকে, মুসলিম সার্কেল অব কানাডা (MCC)-এর উদ্যোগে ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৭টায় কানাডার স্কারবরোতে অবস্থিত MCC Centre-এ ‘পাশ্চাত্যে ইসলামী জীবনযাপন’ শীর্ষক মাসিক হালাকাহ অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার। আলোচনায় তিনি পাশ্চাত্য সমাজে ইসলামী জীবনবিধান অনুসরণ, মুসলিম পরিচয় ও স্বকীয়তা সংরক্ষণ এবং দৈনন্দিন জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ভিন্ন সাংস্কৃতিক পরিবেশে বসবাস করেও কীভাবে ইসলামী আদর্শ ও নৈতিকতা অক্ষুণ্ন রেখে জীবন পরিচালনা করা যায়, সে বিষয়েও আলোকপাত করেন।

প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়েও কাজ করছেন। তাঁর এ সফর প্রবাসী মুসলিম কমিউনিটির মধ্যে ইসলামী জ্ঞানচর্চা, ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে ইসলামের ইতিহাস ও মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট