1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত চট্টগ্রাম সিনিয়র’স প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি ইস্কান্দার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন গরুর রশিতে লেগে সিএনজি দুর্ঘটনা, গরুর মালিক পক্ষের হামলায় পুলিশের এএসআইসহ আহত ৪ কিসের এত বড়াই আমাদের বলো? -নোহা নেছার অন্নি  ৬৯তম CMC Day উপলক্ষে চমেক হাসপাতালের ৭৯ নম্বর ওয়ার্ডে পার্কভিউ হসপিটালের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অপ্রতিম -অভিলাষ মাহমুদ বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লন্ডনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রবীণ আলেম মাওলানা এজহার সাহেব আর নেই

প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

  • সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ পঠিত

 

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশি প্রবাসী কমিউনিটির জন্য সচেতনতামূলক ও মিলনমেলা অনুষ্ঠান ‘Raising Awareness & Get Together 2026’ দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুবাই দেড়া Marco Polo Hotel-এ Dubai Police Positive Spirit Team-এর উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

আবু সালেহ ইয়াহিয়া ও মানুনুর রশিদের পরিচালনায় এবং শারজা স্পেয়ার পার্টস সমিতির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সাবেক ফাউন্ডার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী), বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, নিউজ এশিয়া টিভি, ফিউচার হোম রিয়েল এস্টেট ও কেবিএন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই পুলিশ ও ইমিগ্রেশন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আহমেদ সালেহ, মেজর ওমর আলমারজুকি এবং ফার্স্ট লেফটেন্যান্ট মোহাম্মদ সাঈদ মুবারক আল-মুহাইরিসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।

এছাড়াও আবুধাবি, দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলের বাংলাদেশি প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, সমাজসেবক ও কমিউনিটি নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাংলাদেশি প্রবাসীদের স্থানীয় আইন-কানুন ও বিধিবিধান মেনে চলা, সামাজিক দায়িত্ব পালন এবং নিরাপদ ও ইতিবাচক পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়।

আলোচনায় প্রবাসীদের দায়িত্বশীল আচরণ, পারস্পরিক সহযোগিতা এবং স্থানীয় সমাজে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাংলাদেশি প্রবাসী কমিউনিটি ও স্থানীয় প্রশাসনের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আস্থা ও সহযোগিতা আরও জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, প্রবাসীরা স্থানীয় আইন ও নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকলে ব্যক্তি ও কমিউনিটি পর্যায়ে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশি প্রবাসী কমিউনিটির মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
বাংলাদেশ শিল্পী সমিতির প্রেসিডেন্ট জাভেদ আহমেদ মাসুমের নেতৃত্বে শিল্পী সমিতির একটি দলের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট