
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সাড়ে ৬ হাজার গাছ রোপণ কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিয়ার উদ্যোগে জেলাজুড়ে এক লাখ গাছ রোপণ করা হবে। এরই অংশ হিসেবে বোয়ালখালীতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তারই অংশ হিসেবে শ্রীপুর -খরণদ্বীপ ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ৮ নম্বর শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান চৌধুরী।
এসময় ইউপি সদস্য প্রদীপ সূত্রধর, মোহাম্মদ হোসাইন, সংরক্ষিত নারী সদস্য রাবেয়া আকতার রাবু ও ছায়রা খাতুন এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিন্টু দত্তসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরোপণ করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে ভূমিকা রাখবে।
Leave a Reply