1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাঙালী জাতীয় সত্ত্বার অবিচ্ছেদ্য অংশ শেরে বাংলা একে ফজলুল হক- তসলিম উদ্দীন রানা বোয়ালখালীতে সাড়ে ৬ হাজার গাছ রোপণ বোয়ালখালীতে মাদক বিক্রির দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: ভূজপুরে ফলজ গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান শিপন বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র লাল বড়ুয়া পরলোকে দুবাইয়ে সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সৃজনে সাফল্যে ৩৯ পেরিয়ে চার দশকে চট্টল স্লোগানে চট্টল থিয়েটার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আহলা দরবার শরীফ ইসলাম মওলা (ক.)-এর ৪৪তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা “সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে” — চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম রাউজানে সুদর্শন মহাবিহার-অগ্রসার মহাকমপ্লেক্সে প্রবারণা উদযাপন

বোয়ালখালীতে মাদক বিক্রির দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

  • সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৪ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক বিক্রির দায়ে মোরশেদ আলম (২৪) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মসজিদঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

দণ্ডপ্রাপ্ত মোরশেদ আলম ওই এলাকার হাসি মিয়ার ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন।

পুলিশের উপপরিদর্শক (এসআই) নিং ওয়াই মারমা, সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুন্নবী সুমন ও এএসআই ওসমান গনি অভিযানে অংশ নেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মাদক বিক্রির সময় পুলিশের একটি দল মোরশেদকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। মঙ্গলবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট