1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র লাল বড়ুয়া পরলোকে দুবাইয়ে সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সৃজনে সাফল্যে ৩৯ পেরিয়ে চার দশকে চট্টল স্লোগানে চট্টল থিয়েটার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আহলা দরবার শরীফ ইসলাম মওলা (ক.)-এর ৪৪তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা “সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে” — চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম রাউজানে সুদর্শন মহাবিহার-অগ্রসার মহাকমপ্লেক্সে প্রবারণা উদযাপন পটিয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক দারুল ইরফান হিফজুল কুরআন মাদরাসার হিফজ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন প্রবারণা পূর্ণিমায় আমুচিয়ায় বৌদ্ধবিহার পরিদর্শন সাজিয়া এমদাদের ফানুস উড়িয়ে বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন

বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র লাল বড়ুয়া পরলোকে

  • সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৪ পঠিত

 

রাউজান উপজেলার পূর্বগুজরা হোয়ারাপাড়াস্থ ধূমারপাড়া আনন্দ বিহারের ধর্মীয় উপাসক, বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি, চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র লাল বড়ুয়া পরলোকগমন করেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, শুভানুধ্যায়ী ও স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেন। কর্মজীবনে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি ধূমারপাড়া আনন্দ বিহারের প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি ও ধর্মীয় উপাসক এবং বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি, চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
আগামী ২৮ অক্টোবর তাঁর গ্রামের বাড়ি রাউজানের ধূমারপাড়ায় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট