1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৃজনে সাফল্যে ৩৯ পেরিয়ে চার দশকে চট্টল স্লোগানে চট্টল থিয়েটার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আহলা দরবার শরীফ ইসলাম মওলা (ক.)-এর ৪৪তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা “সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে” — চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম রাউজানে সুদর্শন মহাবিহার-অগ্রসার মহাকমপ্লেক্সে প্রবারণা উদযাপন পটিয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক দারুল ইরফান হিফজুল কুরআন মাদরাসার হিফজ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন প্রবারণা পূর্ণিমায় আমুচিয়ায় বৌদ্ধবিহার পরিদর্শন সাজিয়া এমদাদের ফানুস উড়িয়ে বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন পটিয়ায় প্রত্যয়ের কীর্তিমান স্মরণ অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় পুরস্কার প্রাপ্ত কৃষক সোহাফ উদ্দিন আর নেই

সৃজনে সাফল্যে ৩৯ পেরিয়ে চার দশকে চট্টল স্লোগানে চট্টল থিয়েটার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

  • সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৬ পঠিত

 

সৃজনে সাফল্যে ৩৯ পেরিয়ে চার দশকে চট্টল শীর্ষক স্লোগান নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও অংশগ্রহ্নের মধ্য দিয়ে দেশের অন্যতম নাটকের দল চট্টল থিয়েটার গত ২৪শে অক্টোবর ২০২৬ টিআইসি মিলনায়তনে ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আয়োজন করে। চট্টল থিয়েটারের দলপ্রধান বরেণ্য নাট্যজন শেখ শওকত ইকবাল চৌধুরী সভাপতিত্বে সন্ধ্যা ছটায় শুরু হওয়া অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোচনা, স্মৃতিকথা বয়ান, নাট্যকর্মী সম্মিলন, শুভেচ্ছা বিনিময়, নাট্যকর্ম প্রদর্শন এবং নাট্যজন সম্মাননা প্রদান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন অলোক ঘোষ পিন্টু, মিডিয়া ব্যক্তিত্ব ও সংস্কৃতিজন আফরোজা চৌধুরী দিনা, গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদ সদস্য সচিব সুচরিত চৌধুরী টিংকু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন এডভোকেট দীপক চৌধুরী, সুচরিত দাশ খোকন, মোহাম্মদ আলী টিটো, আব্দুল হাদী, লালন দাশ, আবীর চক্রবর্তী, মোশারফ ভূঁইয়া পলাশ , সিরাজুল ইসলাম বাপ্পি প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন নাট্যকর্মী মোজাম্মেল হক, কামরুল ইসলাম, দিদারুল আলম।
অতিথির বক্তব্যে নাট্যজন অলক ঘোষ পিন্টু বলেন দীর্ঘ সময়ের নাট্যচর্চায় চট্টল থিয়েটার নিষ্ঠার সাথে কাজ করে গেছে।
বরেণ্য মিডিয়া ব্যাক্তিত্ব ও সংস্কৃতিজন আফরোজা চৌধুরী বলেন, নাট্যচর্চার মধ্যদিয়ে চট্টল থিয়েটার সুস্থ সংস্কৃতির ধারাকে অব্যাহত রেখেছে, মানবিক সমাজ গঠনেও নাট্যকর্মীদের মুখ্য ভুমিকা রাখতে হবে, তিনি আরও বলেন চার দশকেও চট্টল থিয়েটার চির তারুণ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।
সভাপতির বুক্তব্যে শেখ শওকত ইকবাল চৌধুরী বলেন, সুস্থ সুন্দর গনতান্ত্রিক ও প্রগতিশীল সমাজ গঠনে নাট্যকর্মীদের মুখ্য ভুমিকা রাখতে হবে। তিনি বলেন, চট্টল থিয়েটার দীর্ঘ পথচলায় যারা আমাদের অনুপ্রানিত করেছেন তাদের প্রতি আমাদের অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা।
আলোচনা ও স্মৃতিকথা বয়ানের পর চট্টল থিয়েটারের নাট্যকর্মীদের হাতে সন্মাননা স্মারক তুলে দেন সন্মানিত অতিথিবৃন্দ।
সম্মাননা প্রাপ্তরা হলেন নাট্যজন সঞ্জয় বনিক, বেনু চৌধুরী, কাজী মুজিবুর রহমান, মোমেনা আক্তার লাইজু, আলেয়া বেগম জরি, মোহাম্মদ নাজিম উদ্দিন মিন্টু, মোজাম্মেল হক, কামরুল ইসলাম, দিদারুল আলম, অভিজিৎ নাথ জুয়েল, নাসিমা আক্তার রোকসানা, ওয়াহিদুল লাভলু। একক আবৃত্তি, সংগীত, নৃত্য পরিবেশন করে দলের খুদেশিল্পী রামিসা নাজিম, মিসতাহুল ইসলাম, ষড়ৈশ্বর্য নাথ, সর্বজয়ী নাথ, আফরা নাওয়ার, ওয়াজিহা হক, নাফিজা হক, সামিয়া আক্তার, তাবাসসুম আক্তার, মেহের নিগার, তাবাসসুম নিগার সবশেষে চট্টল থিয়েটার নাটক পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট