1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৃজনে সাফল্যে ৩৯ পেরিয়ে চার দশকে চট্টল স্লোগানে চট্টল থিয়েটার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আহলা দরবার শরীফ ইসলাম মওলা (ক.)-এর ৪৪তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা “সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে” — চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম রাউজানে সুদর্শন মহাবিহার-অগ্রসার মহাকমপ্লেক্সে প্রবারণা উদযাপন পটিয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক দারুল ইরফান হিফজুল কুরআন মাদরাসার হিফজ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন প্রবারণা পূর্ণিমায় আমুচিয়ায় বৌদ্ধবিহার পরিদর্শন সাজিয়া এমদাদের ফানুস উড়িয়ে বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন পটিয়ায় প্রত্যয়ের কীর্তিমান স্মরণ অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় পুরস্কার প্রাপ্ত কৃষক সোহাফ উদ্দিন আর নেই

“সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে” — চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম

  • সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩১ পঠিত

 

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের সাথে চট্টগ্রামের সম্মানিত পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম মহোদয়ের এক সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ অক্টোবর সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় চট্টগ্রামের কিশোর গ্যাংয়ের অপতৎপরতা, ক্রমবর্ধমান অপরাধ, চাঁদাবাজি ও সামাজিক নিরাপত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনা হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় অপরাধ দমনে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। একই সাথে তিনি উল্লেখ করেন, শুধু প্রশাসনের পক্ষে অপরাধ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়; আমাদের নিজেদের অধিকার, নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় সমাজের সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।
সন্ত্রাস ও অপরাধমুক্ত চট্টগ্রাম গড়তে এবং মানবাধিকার সুরক্ষায় আমরা একযোগে কাজ করতে বদ্ধপরিকর।
উক্ত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলি, যুগ্ম সম্পাদক সেলিম নূর, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী চৌধুরী এবং দপ্তর সম্পাদক শাহারিয়ার মনির জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট