1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কল্পলোক আবাসিক এলাকায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ দুর্গার হাতে ন্যায়ের ভার, নারী নির্যাতন বন্ধ হোক এবার বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল চকরিয়ার পহরচাঁদার হেলাল উদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পহরচাঁদা ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের অভিনন্দন সাদা ছড়ি: দৃষ্টির সীমানা পেরিয়ে আত্মবিশ্বাসের আলোয় পথচলা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর মা-ছেলে নিহত বোয়ালখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, চালক ছুটিতে সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন

কল্পলোক আবাসিক এলাকায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪

  • সময় বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৬ পঠিত

 

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় চুরির অভিযোগে ইমন (২১) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে এই নির্মম ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের মুখে একটি পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমনকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। এরপর নৈশপ্রহরী ও বেশ কয়েকজন ব্যক্তি লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। মারধরের একপর্যায়ে ইমন গুরুতর আহত হয়ে পড়লে তাকে পার্শ্ববর্তী একটি ব্রিজের নিচে ফেলে রেখে যাওয়া হয়।

নিহতের ফুফু রেহানা বেগম জানান, পরদিন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে তিনি ও তার ছেলে ঘটনাস্থলে গিয়ে ব্রিজের নিচে ইমনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর দেওয়া হলে বাকলিয়া থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের এই ঘটনায় নিহতের ফুফু রেহানা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৫ আসামির মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃতরা হলেন:আব্দুর রহমান জিসান (২১), পিতা: মো. খোরশেদ আলম ‘ইয়াছিন আরাফাত (২৩), পিতা: মো. নুরুল আমিন’মো. হাসান (৩৩), পিতা: মৃত আইয়ুব আলী’মো. মিজানুর রহমান (২৭), পিতা: মো. জয়নাল আবেদীন গ্রেপ্তারকৃতরা সবাই বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা এবং বাস্তুহারা বস্তির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদমাধ্যমকে জানান, চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মামলার পর অভিযান চালিয়ে প্রধান প্রধান ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারভুক্ত বাকি ১ জন এবং অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট