1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এমএসকে ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ চন্দনাইশের কৃতি সন্তান আরিফ মাহমুদ চট্টগ্রাম জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সদস্য মনোনীত আশার আলো মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ – জায়নামাজ বিতরণ ও নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন পুলিশ পরিচয়ে ফোন, প্রধান শিক্ষকের ছেলেকে মাদকসহ আটকের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে খুনি হাসিনাকে অতিদ্রুত সরকারের কাছে হস্তান্তর করুন : কামরুজ্জামান জুয়েল গ্লোবাল সিটিজেন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামে পচা খাবার ও ইঁদুরের উৎপাত: ‘বারকোড’ ও ‘মেজ্জান হাইলে আইয়ুন’-কে ৪ লাখ টাকা জরিমানা পুঁথি ও লোকসাহিত্য সংগ্রাহক মুহাম্মদ ইসহাক চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ায় হযরত আবু বকর ছিদ্দিক (রা.) ফাউন্ডেশনের দাতব্য চিকিৎসালয়, পাঠাগার ও ক্ষুদ্রঋণ কার্যালয় উদ্বোধন পটিয়ায় ইউএনওর বাসভবনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ

পুলিশ পরিচয়ে ফোন, প্রধান শিক্ষকের ছেলেকে মাদকসহ আটকের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

  • সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২৯ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে ফোন করে এক প্রধান শিক্ষকের ছেলেকে মাদকসহ আটকের ভয় দেখিয়ে ৩০ হাজার ৬০০ টাকা দাবির অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

অভিযোগকারী মোহাম্মদ সেকান্দর আলম বাবর একজন প্রধান শিক্ষক। তাঁর ছেলে মুনতাসির আলম তৃপ্ত কলেজপড়ুয়া শিক্ষার্থী।

সেকান্দর আলম বাবরের অভিযোগ, গত শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর ছেলে স্থানীয় চাঁন্দারহাটে কাঁচাবাজার করতে যায়। এর কিছুক্ষণ পর বিকেল ৫টা ১ মিনিটে তাঁর স্ত্রীর মুঠোফোনে অপরিচিত একটি নম্বর থেকে কল আসে। ফোন করা ব্যক্তি নিজেকে বোয়ালখালী থানার পুলিশ পরিচয় দিয়ে জানান, মাদকসহ আরও দুই কিশোরের সঙ্গে তাঁর ছেলেকে আটক করা হয়েছে।

পরে ভুয়া ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলার নাটক সাজিয়ে ছেলেকে এক বছরের কারাদণ্ড দেওয়ার ভয় দেখানো হয়। ছয় পুলিশ সদস্যের মাধ্যমে তাঁকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে ৩০ হাজার ৬০০ টাকা দাবি করা হয়। এ জন্য ১৫ মিনিটের মধ্যে একটি বিকাশ-নগদ নম্বরে টাকা পাঠাতে চাপ দেওয়া হয়।

তবে চাঁন্দারহাটে খোঁজ নিয়ে ছেলের নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত হন তিনি। পরে প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালে তারা ফোন কেটে দেয়।

সেকান্দর আলম বাবরের দাবি, তাঁর ছেলে বাড়ি থেকে বের হওয়ার সময়, নাম ও পারিবারিক পরিচয়সহ বিভিন্ন তথ্য প্রতারকদের আগে থেকেই জানা ছিল। এ ঘটনায় স্থানীয় কারও যোগসাজশ রয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। ব্যবহৃত ফোন নম্বর ও আর্থিক লেনদেনের নম্বরের সূত্র ধরে প্রতারকদের শনাক্তের দাবি জানিয়েছেন তিনি। এ ঘটনায় বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘এ ধরনের প্রতারণার ঘটনা আমরা প্রায়ই পাই। মানুষকে এ বিষয়ে সচেতনও করা হচ্ছে। এ প্রতারণা নতুন নয়, প্রায় দুই বছর ধরে এ ধরনের ঘটনা ঘটছে। অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট