1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
২০ বছর আগে হাতির আক্রমণে বাবা-মা ও নানাকে হারান, এবার নিজেই আহত চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ১২ ডিসেম্বর শানে সিরিকোটি (রহ:) বৃত্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৩য় সভা অনুষ্ঠিত প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই তারুণ্যের ভাবনায় আগামীর পোপাদিয়া, উন্মুক্ত আলোচনায় নানা পেশার মানুষ স্বপ্ন পাবলিক স্কুল ১২ বছরে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্লাস পার্টি অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয়

২০ বছর আগে হাতির আক্রমণে বাবা-মা ও নানাকে হারান, এবার নিজেই আহত

  • সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৮ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
শৈশবে বন্য হাতির আক্রমণে বাবা-মা ও নানাকে হারিয়েছিলেন মো. সাহাব উদ্দিন। তখন তাঁর বয়স মাত্র পাঁচ বছর। ওই ঘটনায় হাতির শুঁড়ে ছিটকে পড়েও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান তিনি। প্রায় ২০ বছর পর আবারও সেই বন্য হাতির আক্রমণের শিকার হয়েছেন সাহাব উদ্দিন। এবার হাতির শুঁড়ে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন তিনি।

 

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত সাহাব উদ্দিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

 

আহত সাহাব উদ্দিন (২৫) আমুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামের মৃত বাচা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন বাগান শ্রমিক।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আমুচিয়া এলাকায় প্রায় ১৪টি ছোট-বড় হাতির একটি পাল লোকালয়ে প্রবেশ করে। হাতির পাল তাড়াতে স্থানীয় লোকজন জড়ো হন। তাঁদের সঙ্গে হাতি তাড়াতে যান সাহাব উদ্দিনও। একপর্যায়ে একটি হাতি দলছুট হয়ে পেছন থেকে তাঁর দিকে তেড়ে আসে। এতে সড়কে পড়ে যান তিনি। পরে হাতিটি শুঁড় দিয়ে তাঁকে তুলে দূরে ছুড়ে মারে। এতে গুরুতর আহত হন সাহাব উদ্দিন।

 

স্থানীয় ইউপি সদস্য আবু জাফর জানান, প্রায় ২০ বছর আগে বন্য হাতির একটি পাল সাহাব উদ্দিনের বাড়িতে আক্রমণ করে। ওই ঘটনায় তাঁর বাবা-মা ও নানা মারা যান। তখন তাঁর বয়স ছিল পাঁচ বছর। হাতি তাঁকেও শুঁড় দিয়ে তুলে ছুড়ে মারে। তবে খড়ের গাদায় পড়ে প্রাণে বেঁচে যান তিনি। দীর্ঘ দুই দশক পর আবারও হাতির আক্রমণের শিকার হলেন সাহাব উদ্দিন।

 

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজর্ষী নাগ বলেন, হাতির আক্রমণে আহত সাহাব উদ্দিনকে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট