1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ১২ ডিসেম্বর শানে সিরিকোটি (রহ:) বৃত্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৩য় সভা অনুষ্ঠিত প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই তারুণ্যের ভাবনায় আগামীর পোপাদিয়া, উন্মুক্ত আলোচনায় নানা পেশার মানুষ স্বপ্ন পাবলিক স্কুল ১২ বছরে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্লাস পার্টি অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত।

তারুণ্যের ভাবনায় আগামীর পোপাদিয়া, উন্মুক্ত আলোচনায় নানা পেশার মানুষ

  • সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২০ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
‘তারুণ্যের ভাবনায় আগামীর পোপাদিয়া’ স্লোগানে চট্টগ্রামের বোয়ালখালীতে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রয়াস সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, ব্যাংকার, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়ে পোপাদিয়া ইউনিয়নের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জান্নাতুল নাঈমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পোপাদিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন।

আলোচনায় বক্তারা পোপাদিয়া ইউনিয়নকে আধুনিক ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা, শিক্ষার প্রসার, খেলাধুলার সুযোগ বৃদ্ধি এবং তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়নে বিভিন্ন পরামর্শ ও পরিকল্পনা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জাবেদ মেহেদী হাসান সুজন বলেন, ইউনিয়নকে সাজাতে নির্বাচন কিংবা রাজনীতির প্রয়োজন হয় না, প্রয়োজন উদ্যোগ ও ইতিবাচক মানসিকতা। পোপাদিয়ার আলোকিত মানুষগুলো একসঙ্গে ইউনিয়নের উন্নয়নে কাজ করলে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব। সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে আগামীর পোপাদিয়া গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট