1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এমএসকে ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ চন্দনাইশের কৃতি সন্তান আরিফ মাহমুদ চট্টগ্রাম জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সদস্য মনোনীত আশার আলো মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ – জায়নামাজ বিতরণ ও নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন পুলিশ পরিচয়ে ফোন, প্রধান শিক্ষকের ছেলেকে মাদকসহ আটকের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে খুনি হাসিনাকে অতিদ্রুত সরকারের কাছে হস্তান্তর করুন : কামরুজ্জামান জুয়েল গ্লোবাল সিটিজেন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামে পচা খাবার ও ইঁদুরের উৎপাত: ‘বারকোড’ ও ‘মেজ্জান হাইলে আইয়ুন’-কে ৪ লাখ টাকা জরিমানা পুঁথি ও লোকসাহিত্য সংগ্রাহক মুহাম্মদ ইসহাক চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ায় হযরত আবু বকর ছিদ্দিক (রা.) ফাউন্ডেশনের দাতব্য চিকিৎসালয়, পাঠাগার ও ক্ষুদ্রঋণ কার্যালয় উদ্বোধন পটিয়ায় ইউএনওর বাসভবনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ

আশার আলো মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ – জায়নামাজ বিতরণ ও নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

  • সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ পঠিত

এম মোসলেহ উদ্দিন বাহার, চট্টগ্রামঃ

চট্টগ্রামে আশার আলো মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও জায়নামাজ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর লালদিঘী পাড়স্থ মাহবুব আলম চৌধুরী পাবলিক লাইব্রেরি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো. আব্দুল নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সালমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থাপনা করেন নাহিদা নাজু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। প্রধান উদ্বোধক ছিলেন লেখক, সাংবাদিক ও মানবিক সংগঠক মোহাম্মদ কামরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক বাণিজ্যবিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আমাদের আলোকিত সমাজ’-এর চেয়ারম্যান এ আর কামরুল ইসলাম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার জাবেদ আফসার চৌধুরী, চাটগাঁ টিভির চেয়ারম্যান আলহাজ্ব আকতার উদ্দিন রানা, মেসার্স কাজী ট্রেডার্সের চেয়ারম্যান কাজী মোহাম্মদ রেজাউল করিম, আশার আলো মানবিক ফাউন্ডেশন চট্টগ্রামের সাবেক সভাপতি মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর এবং কবি ও কথাসাহিত্যিক মো. সায়দুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন রফিক উদ্দিন সিকদার, মোঃ শাহজাহান
মীর হোসেন মাসুম, মাহমুদ হায়দার জীবন, মাহতাব উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ মাইন উদ্দিন, মো. নুর,সুমন চৌধুরী, ইলিয়াস রিপন, সাইফুল ইসলাম
মোঃ শরিফুল ইসলাম, শাহাদাত হোসেন কালাম,মোসলেহ উদ্দিন বাহার,মোস্তফা খাঁন,ওবায়দুল ইসলাম, জসিম উদ্দিন সাগর, জিসানুর রহমান,
জুলেখা আক্তার জুলি
সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার উপকরণ দিয়ে সহযোগিতা করা অত্যন্ত মহৎ ও মানবিক উদ্যোগ। এ ধরনের কার্যক্রম সমাজে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা আশার আলো মানবিক ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে অতিথিরা মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরীফ ও জায়নামাজ তুলে দেন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট