1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় হযরত আবু বকর ছিদ্দিক (রা.) ফাউন্ডেশনের দাতব্য চিকিৎসালয়, পাঠাগার ও ক্ষুদ্রঋণ কার্যালয় উদ্বোধন পটিয়ায় ইউএনওর বাসভবনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও ছাদ পরিষ্কারের আহ্বান: জেলা প্রশাসক কারা ফটকে প্রতিবন্ধী সন্তানের শেষ বিদায়, বন্দি মায়ের মানবিক অধিকার নিয়ে আলোকবর্তিকার উদ্বেগ শারজাহর আল সাজ্জায় মোহাম্মদ ইয়াকুব সৈনি সুপার মার্কেট এর বর্ণাঢ্য উদ্বোধন মেমোরী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের ৩০ বছর পূর্তি উপলক্ষে ‘মেমোরি উৎসব ২০২৬’ উদযাপিত ২০ বছর আগে হাতির আক্রমণে বাবা-মা ও নানাকে হারান, এবার নিজেই আহত চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ১২ ডিসেম্বর শানে সিরিকোটি (রহ:) বৃত্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৩য় সভা অনুষ্ঠিত প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই

পটিয়ায় ইউএনওর বাসভবনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ

  • সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৭ পঠিত

 

পটিয়া প্রতিনিধি

পটিয়া পৌরসভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় পরিবারের প্রধানদের তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় এবার পটিয়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের পরিবারের তথ্যও সংগ্রহ করেছে দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী দল।

শুক্রবার (২৭ নভেম্বর) পটিয়া উপজেলা পরিষদের বাংলোতে অবস্থিত ইউএনওর সরকারি বাসভবনে এ কার্যক্রম পরিচালিত হয়।এ সময় পটিয়া পৌরসভার ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সুপারভাইজার মামুনুল ইসলাম মামুনের নেতৃত্বে একটি দল ইউএনওর বাসভবনে উপস্থিত হয়। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরিবারের প্রধানের তথ্য সংগ্রহ করা হয়।

এসময় তথ্য সংগ্রহকারী দলের আরোও উপস্থিত ছিলেন সুপারভাইজার যথাক্রমে মুহাম্মদ  নাঈম উদ্দীন বিজয়,রিদওয়ান মোহাম্মদ ইরফান, মোহাম্মদ জামিল উদ্দীন প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর পটিয়া পৌরসভায় আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় প্রকৃত ও যোগ্য পরিবারগুলোকে চিহ্নিত করতে পরিবারের প্রধানের তথ্য সংগ্রহের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে। উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং তথ্যের নির্ভুলতা বজায় রাখাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রমের মাধ্যমে যোগ্য পরিবারগুলোর সঠিক তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ পর্যায়ক্রমে এগিয়ে নেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট