1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে খুনি হাসিনাকে অতিদ্রুত সরকারের কাছে হস্তান্তর করুন : কামরুজ্জামান জুয়েল গ্লোবাল সিটিজেন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামে পচা খাবার ও ইঁদুরের উৎপাত: ‘বারকোড’ ও ‘মেজ্জান হাইলে আইয়ুন’-কে ৪ লাখ টাকা জরিমানা পুঁথি ও লোকসাহিত্য সংগ্রাহক মুহাম্মদ ইসহাক চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ায় হযরত আবু বকর ছিদ্দিক (রা.) ফাউন্ডেশনের দাতব্য চিকিৎসালয়, পাঠাগার ও ক্ষুদ্রঋণ কার্যালয় উদ্বোধন পটিয়ায় ইউএনওর বাসভবনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও ছাদ পরিষ্কারের আহ্বান: জেলা প্রশাসক কারা ফটকে প্রতিবন্ধী সন্তানের শেষ বিদায়, বন্দি মায়ের মানবিক অধিকার নিয়ে আলোকবর্তিকার উদ্বেগ শারজাহর আল সাজ্জায় মোহাম্মদ ইয়াকুব সৈনি সুপার মার্কেট এর বর্ণাঢ্য উদ্বোধন মেমোরী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের ৩০ বছর পূর্তি উপলক্ষে ‘মেমোরি উৎসব ২০২৬’ উদযাপিত

চট্টগ্রামে পচা খাবার ও ইঁদুরের উৎপাত: ‘বারকোড’ ও ‘মেজ্জান হাইলে আইয়ুন’-কে ৪ লাখ টাকা জরিমানা

  • সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২৪ পঠিত

 

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ এবং বিচারিক কাজে বাধা দেওয়ার দায়ে চট্টগ্রামের জনপ্রিয় দুই খাদ্যপ্রতিষ্ঠান ‘বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারি’ এবং ‘মেজ্জান হাইলে আইয়ুন’-কে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। জরিমানা অনাদায়ে সংশ্লিষ্টদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম মহানগরের বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠানে পরিচালিত সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমে এ দণ্ডাদেশ দেন বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা।বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অভিযানে ‘মেজ্জান হাইলে আইয়ুন’-এর রান্নাঘর ও সংরক্ষণাগারে চরম অব্যবস্থাপনা দেখা যায়। সেখানে রাখা সবজিতে ইঁদুরের বিচরণ এবং একটি ইঁদুরকে সরাসরি সবজি খেতে দেখা যায়। এছাড়া রক্তমাখা মাংস পাওয়া গেলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তা কুকুরের খাবার হিসেবে রাখা হয়েছে বলে দাবি করা হয়। অন্যদিকে, ‘বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারি’-তে পচা চিজ ও বাসি সাবুদানা সংরক্ষণের প্রমাণ মেলে।

অভিযানের সময় বারকোডের প্রতিনিধিরা লোকজন জড়ো করে আদালতের বিচারিক কার্যক্রমে বাধা সৃষ্টি ও অসহযোগিতা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারার দণ্ডতফসিলে বর্ণিত ৩৩ ও ৪০ ধারার অধীনে প্রতিষ্ঠান দুটিকে যৌথভাবে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে আদালতে সশরীরে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানের মানোন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ‘বারকোড ফুড জাংশন’-এ তাৎক্ষণিকভাবে সংশোধনযোগ্য কিছু অসঙ্গতি পাওয়ায় মালিকপক্ষকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
এদিকে, একই দিনের অভিযানে রোগীদের জন্য অস্বাস্থ্যকর ও পচা খাবার পরিবেশনের দায়ে নগরীর সিএসসিআর (CSCR) হাসপাতালের ক্যান্টিনকেও ৬ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
অভিযান প্রসঙ্গে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, শহরের বেশ কয়েকটি রেস্তোরাঁ ও হাসপাতাল ক্যান্টিনে খাবার তৈরি ও সংরক্ষণে গুরুতর অনিয়ম পাওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তাদের পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএমপির এসআরবি-৭ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা অংশ নেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট