1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এমএসকে ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ চন্দনাইশের কৃতি সন্তান আরিফ মাহমুদ চট্টগ্রাম জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সদস্য মনোনীত আশার আলো মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ – জায়নামাজ বিতরণ ও নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন পুলিশ পরিচয়ে ফোন, প্রধান শিক্ষকের ছেলেকে মাদকসহ আটকের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে খুনি হাসিনাকে অতিদ্রুত সরকারের কাছে হস্তান্তর করুন : কামরুজ্জামান জুয়েল গ্লোবাল সিটিজেন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামে পচা খাবার ও ইঁদুরের উৎপাত: ‘বারকোড’ ও ‘মেজ্জান হাইলে আইয়ুন’-কে ৪ লাখ টাকা জরিমানা পুঁথি ও লোকসাহিত্য সংগ্রাহক মুহাম্মদ ইসহাক চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ায় হযরত আবু বকর ছিদ্দিক (রা.) ফাউন্ডেশনের দাতব্য চিকিৎসালয়, পাঠাগার ও ক্ষুদ্রঋণ কার্যালয় উদ্বোধন পটিয়ায় ইউএনওর বাসভবনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ

চন্দনাইশের কৃতি সন্তান আরিফ মাহমুদ চট্টগ্রাম জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সদস্য মনোনীত

  • সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২৬ পঠিত

​

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চট্টগ্রাম জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চন্দনাইশ উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী আরিফ মাহমুদ।

​গত ৯ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে (২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রধান কার্যালয়ের চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কমিটি পুনর্গঠন করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৭ ধারা ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৫৯ বিধির প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটি পুনর্গঠন করা হয়েছে।

​পুনর্গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে স্থান পাওয়া আরিফ মাহমুদের বাড়ি চন্দনাইশ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া এলাকার বাড়ি-৩৮। তাঁর পিতার নাম মৃত জালাল উদ্দিন। তিনি সড়ক পরিবহন ব্যবসার সাথে সংশ্লিষ্ট একজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি হিসেবে এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

​জেলা প্রশাসক, চট্টগ্রাম-কে চেয়ারম্যান এবং উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং), বিআরটিএ, চট্টগ্রাম সার্কেল-কে সদস্য-সচিব করে গঠিত এই কমিটিতে বিভিন্ন সেক্টরের ১৩ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনের শর্তানুযায়ী, এই কমিটির বেসরকারি সদস্যরা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ০২ (দুই) বছর মেয়াদে বহাল থাকবেন এবং প্রতি ৩ মাসে কমপক্ষে একবার সভা করে সভার কার্যবিবরণী বিআরটিএ চেয়ারম্যানের নিকট প্রেরণ করবেন।

​চন্দনাইশের কৃতি সন্তান আরিফ মাহমুদ বিআরটিএ-এর এই গুরুত্বপূর্ণ কমিটিতে সদস্য নির্বাচিত হওয়ায় স্থানীয় বিভিন্ন সামাজিক, পেশাজীবী সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট