
উৎসব হোক সবার, আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, মানবতার আলো জ্বলুক প্রতিটি হৃদয়ের মাঝে। ভিন্নতার ঊর্ধ্বে থাকুক পারস্পরিক সম্মান, সম্প্রীতি ও সৌহার্দ্যে সুন্দর হোক এই পৃথিবী।
আজ সন্ধ্যায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জে এম সেন হল পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দের সাথে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পূজা প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশদ আলোচনা হয় এবং কমিটির নেতৃবৃন্দ বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন।
মতবিনিময় ও মণ্ডপ পরিদর্শনে পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, সাধারণ সম্পাদক এডভোকেট নিখিল কুমার নাথ, সাবেক সভাপতি বিদ্যা লাল শীল এবং সাবেক সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জল।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী চৌধুরী, দপ্তর সম্পাদক শাহারিয়ার মনির জিসান, শ্রম বিষয়ক সম্পাদক রূপন মহাজন এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক ওসমান গনি মজুমদার প্রমুখ।
শারদীয় দুর্গোৎসবের এই পুণ্যলগ্নে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে সবাইকে জানাই শারদ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
Leave a Reply