1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার, সাড়ে ৯ হাজার পিসসহ গ্রেফতার ২ বাঁশের কেল্লা থেকে ইতিহাসের পাতায়: অমর তিতুমীর -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ বোয়ালখালীতে দিনের বেলায় বাসায় ঢুকে স্বর্ণ ও টাকা চুরি বোয়ালখালীতে জায়গা জমির বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন

এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে বিজয় দিবস উদযাপন

  • সময় বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৮৭১ পঠিত

চট্টগ্রামের অন্যতম বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে বিজয় দিবস উদযাপন ও বার্ষিক ফল প্রকাশ অনুষ্ঠান শিক্ষক সাইফুল ইসলাম এর সঞ্চালনায় প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ারের সভাপতিত্বে স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএ টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান কাজী হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও সংগঠক ফয়সাল বাপ্পি, সাপ্তাহিক চট্টবাণীর নির্বাহী সম্পাদক এস ডি জীবন, কো-অর্ডিনেটর মোঃ আজম, অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ ইউনুছ, রাজিবুল ইসলাম, সাইফুল ইসলাম, মোঃ শাহীন, মামুন, শাহাদাত হোছাইন, মিতু বড়ুয়া, জান্নাতুল ফেরদৌস, জয়নাব বেগম ও নুর আফরোজা প্রমূখ। দেশাত্মবোধক গান পরিবেশন করে অষ্টম শ্রেণির ছাত্র আরিফ হাসান চৌধুরী ও নৃত্য পরিবেশন করে নার্সারি শ্রেণির ছাত্রী নির্জনা বড়ুয়া। বক্তরা তাদের বক্তব্যে, বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদেরকে দেশ প্রেমে উজ্জীবিত হয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজ করার আহবান জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বার্ষিক পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হয় এবং সবার মাঝে নাস্তা বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট