1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত বান্দরবানে এতিম শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ঈদ উপহার ও ইফতার মাহফিল ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য -লায়ন মোঃ আবু ছালেহ্ জুয়েল শাহ আলমের দাপটে বায়েজিদে নিরাপত্তা সংকট, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সুরের সাধক এস. এম. ফরিদ আমাদের সাংস্কৃতিক বিবেকের অংশ” এস এম ফরিদ এর স্মরণ সভায়—উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম চন্দনাইশে এমপি জসীম উদ্দীন আহমেদের মানবিক কার্যক্রম হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানে “আমরা সিলেটবাসীর” নিন্দা ও প্রতিবাদ চন্দনাইশে পৃথক পৃথক ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের ২০ টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন চন্দনাইশে যুবদলের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এমপি জসীম উদ্দীন আহমেদ

কাউন্সিলর এম আশরাফুল আলম’র উদ্যোগে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

  • সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৫০ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি :

‘সবুজে সাজাই বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ ওয়ার্ডে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরীর উদ্যোগে ৫ লক্ষ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।

১৩ জুলাই ২০২৪ (শনিবার) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের ওয়ার্ড আওয়ামীলীগ, ইউনিট আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাঝে গাছের চারা বিতরণ ও রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম।

গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রমে অংশ নেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সামশুল আলম, আনোয়ার হোসেন বাবুল, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ কফিল উদ্দিন, মোহাম্মদ কুতুব উদ্দিন, নজরুল ইসলাম, কাবেদুর রহমান কচি, মাহবুবুল আলম, হাজী মহিউদ্দীন, মোহাম্মদ আলমগীর, হাসান মুরাদ জকু, মোহাম্মদ নুর উদ্দিন, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ জামাল, আনোয়ার হোসেন, লিটন দাশ, আর কে রুবেল, দেলোয়ার হোসেন বাচা, আলমগীর তুহিন, আইনুল কামাল রাহি, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ ইদ্রিস, দিদারুল আলম, সাইফুল ইসলাম, মোহাম্মদ নুর উদ্দিন, মহিউদ্দীন মানিক প্রমুখ।

কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম বলেন, দেশের প্রতিটি সংগঠন ও নাগরিকের উচিত বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশকে সবুজে ভরপুর করে তোলা। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। বায়ুদূষণসহ নানা ধরনের দূষণ থেকে দেশবাসী মুক্ত থাকতে পারবে। সবাই যদি ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণ ও পরিচর্যা করে তাহলে সারাদেশে সবুজ বেষ্টনী গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে; পুষ্টিচাহিদা পূরণ হবে, আর্থিকভাবেও দেশ ও জনগণ উপকৃত হবে। সবুজ আচ্ছাদিত সুন্দর ও নিরাপদ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশের প্রত্যেক নাগরিককেই এগিয়ে আসা উচিত। তবে বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষনিধনের বিষয়টি শক্ত হাতে দমন করতে হবে প্রশাসনকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট