1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ

সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের সাথে মহিউদ্দীন কাদের এর সৌজন্য সাক্ষাৎ

  • সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫১৪ পঠিত

 

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ- সাতকানিয়া আংশিকের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের সাথে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ-চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব মহিউদ্দীন কাদের সৌজন্য সাক্ষাৎ করেন। গত ৪ মার্চ, রোজ বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে সৌজন্য সাক্ষাৎকালে আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এমপি বলেন, মানবিক চন্দনাইশ গঠনে চুরি, ডাকাতি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। এখন মানুষ অন্যায়কারীকে ঘৃণা করে, চাঁদাবাজদের ঘৃণা করে, মানুষ এখন শান্তি ও সুশাসন চাই। চন্দনাইশবাসীকে সাথে নিয়ে টেকশই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করা হবে। বেকারত্ব দূরীকরণে চন্দনাইশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সংগঠিত করে কারিগরি শিক্ষার আওতায় এনে প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও বিদেশে কর্মযোগী করে গড়ে তুলবে হবে এবং সচেতন নাগরিক সমাজ নির্মাণে ভূমিকা এবং একটি সমৃদ্ধ, শিক্ষিত, পরিবেশবান্ধব ও ঐক্যবদ্ধ চন্দনাইশ গড়ে তোলা, যেখানে প্রতিটি নাগরিকের জীবনমান উন্নত এবং আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা বলে জানান। তিনি আরও বলেন, নবীন ও প্রবীণদের কার্যকর অংশগ্রহণের মাধ্যমে চন্দনাইশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখা হবে। বেকারত্ব হ্রাস, যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই উদ্যোগ গ্রহণ করবে বলে জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট