1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন

  • সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৪২ পঠিত

মোঃ শফিকুল ইসলাম,
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

২ সেপ্টেম্বর ২০২২ ইং কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ সাবিরুল ইসলাম, রংপুর বিভাগ, রংপুর এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রেজাউল করিম। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার মেয়র জনাব কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, কুড়িগ্রাম জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া কর্মকর্তা প্রমুখ।

বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এরপর অতিথিগণ নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলা দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং উদ্বোধনী ম্যাচ এর শুভ সূচনা ঘোষণা করেন। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এ ৯টি দল অংশগ্রহণ করছে।

মাদকমুক্ত কুড়িগ্রাম বিনির্মানে ক্রীড়ানুরাগী জনসাধারণ সকলকে টুর্নামেন্ট স্বতঃস্ফূর্ত উপভোগ করার জন্য আহ্বান করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট