1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সাম্রাজ্য ভাগাভাগি নিয়ে বিরোধ ‘মাদক সম্রাট’ সোবহান নিহত! দুবাই প্রবাসী সাংবাদিককে হত্যার হুমকি, বিভিন্ন সংগঠনের নিন্দা বোয়ালখালীতে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী মামলায় তিন নেতাকর্মী গ্রেপ্তার বোয়ালখালীতে অজিত বিশ্বাসসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় বিশাল র‍্যালী নিয়ে যোগ দিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শিপন বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ বোয়ালখালীতে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৬ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এপেক্স ক্লাব অব সাঙ্গু তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর ২০২৬-২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

কেঁওচিয়া সমিতি-চট্টগ্রাম এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

  • সময় রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৫৬৪ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামস্থ কেঁওচিয়া সমিতি-চট্টগ্রাম এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী,নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর স্টেশনের রোডের হোটেল সৈকতে আয়েঅজিত অনুষ্ঠানে আলহাজ্ব নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, চট্টগ্রাম শহরে বসবাসরত কেঁওচিয়াবাসীদের সংগঠন কেঁওচিয়া সমিতির বিগত সময়ের কাজগুলো আমাকে অনুপ্রাণিত করেছে। সবাই একহয়ে সমাজ থেকে দারিদ্রতা দুরীকরণ,বাল্যবিবাহ বন্ধ ও ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য যেভাবে সহায়তা করে যাচ্ছে তা সত্যিই প্রসংশার দাবীদার। ভবিষ্যতে ও কেঁঁওচিয়া সমিতির যেকোন মহৎ উদ্দ্যেগে পাশে থাকবেন বলেও জানান সাংসদ নজরুল ইসলাম চৌধুরী।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম.এ.মোতালেব সিআইপি।

এসময় আলহাজ্ব নিজাম উদ্দিনকে সভাপতি ও শেখ সালাউদ্দিন দিনারকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কার্যকরী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব নজরুল ইসলাম এম.পি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট