1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া

খাবারে বিষাক্ত কেমিক্যাল ব্যবহারে , সাদিয়া’স কিচেনকে লাখ টাকা জরিমানা

  • সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৩৮৯ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীতে খাবারে অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার, ফ্রিজে বাসি রান্না করা ভাত, গ্রিল ও বিভিন্ন ধরনের রান্না এবং ভাজি করা মুরগির মাংস সংরক্ষণ করার অভিযোগে সাদিয়া’স কিচেন’ কে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার।

আজ বুধবার (১৬ অক্টোবর) জামালখান রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়।

অভিযানে সাথে ছিলেন ভোক্তাধিকারের সহকারী পারিচালক নাসরিন আক্তার ও রানা দেব নাথ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

অভিযোনে পণ্যের মোড়ক বিধি লংঘন, নির্ধারিত মূল্য কেটে অধিক করা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় করায় ‘রাতুল ড্রাগ হাউস’ কে ১৫ হাজার টাকা এবং ‘নিউ মনিষা ফার্মেসি’ কে ৩ হাজার টাকাসহ ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তাধিকারের চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, খাবারে অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার, ফ্রিজে বাসি রান্না করা খাবার সংরক্ষণ করার অভিযোগে সাদিয়া’স কিচেন’ নামে একটি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় নির্ধারিত মূল্য কেটে অধিক করা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করা দুই ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট