1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রোজাদারদের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করলেন আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণে চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাব চট্টগ্রামের হালিশহরে মধ্য বয়সী নারী নিহত, সন্দেহজনক খুনি হিসাবে ভাই আটক শারজাহ্ এয়ারপোর্ট আংশিকভাবে খুলে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলীর ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন। ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই প্রদান, নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ ইসলামী ব্যাংকিং দ্রুত বিকশিত হচ্ছে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা; শঙ্কিত তৃতীয় বিশ্বের দেশসমূহ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ

  • সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩৫৫ পঠিত

পটিয়া: গণ অধিকার পরিষদ-এর ঘোষিত ২১ দফা কর্মসূচি জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোমবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পটিয়ার কেন্দ্রীয় থানার হাট এবং ছবুর রোডের আশেপাশের এলাকায় গণসংযোগ করা হয়।

এই গণসংযোগে নেতৃত্ব দেন গণ অধিকার পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক ও গণ অধিকার পরিষদ মনোনীত চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের এমপি প্রার্থী মানবিক ডাক্তার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সার্জারী বিশেষজ্ঞ ডা এমদাদুল হাসান। তিনি এলাকার সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দলের গুরুত্বপূর্ণ ২১ দফা কর্মসসূচি তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন:দক্ষিণ জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল, গণ অধিকার পরিষদ পটিয়া উপজেলার সহ-সভাপতি মোঃ মামুন, গণ অধিকার পটিয়া উপজেলা পরিষদের সাধারণ সম্পাদক এজাজুল হক, নবাব মো. আরাফাত, যুব অধিকার পরিষদ পটিয়া উপজেলা আহ্বায়ক নবাব মোঃ আরাফাত, যুব অধিকার পরিষদ পটিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক নুরুল করিম, ছাত্র অধিকার পরিষদ উপজেলা সাধারণ সম্পাদক একরাম হোসেন, শ্রমিক অধিকার পটিয়া উপজেলা পরিষদের আহ্বায়ক মোঃ আলামিন।
এছাড়াও মো. রায়হান, মো. আরমান, জিসানুল আমিন, মো. জিসান সহ গণ অধিকার, যুব অধিকার, ছাত্র অধিকার ও শ্রমিক অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডাক্তার এমদাদুল হাসান তাঁর বক্তব্যে দেশের অর্থনৈতিক মুক্তি, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করতে গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত নেতৃবৃন্দ দলীয় প্রতীক ‘ট্রাক’-এর পক্ষে সাধারণ মানুষের সমর্থন কামনা করেন এবং জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণঅধিকার পরিষদের লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট