1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক 

মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল

  • সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪৪৭ পঠিত

 

বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল আগ্রাবাদস্হ খাজা হোটেল এন্ড রেসিপি সেন্টারে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিটির সভাপতি লায়ন হাজী জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লায়ন মতিউর রহমান সৌরভের পরিচালনায় এতে অংশগ্রহণ করেন বিভাগীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ আলমগীর, সহ-সভাপতি লায়ন শামসুজ্জামান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক নূরনবী রাজু, সহ-সাধারণ সম্পাদক লায়ন হাজী হাবিবুল্লাহ চৌধুরী স্বপন, মোঃ জানে আলম, সাংগঠনিক সম্পাদক লায়ন ডা: মীর হোসেন মাসুম,অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাদের, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জাকির হোসেন টিটু, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সাবরিনা সাবা, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার, সহ-সম্পাদক আমেনা বেগম ডলি, যুগ্ম সম্পাদকবৃন্দ মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ জসিম উদ্দিন কোম্পানি, মো: আব্দুল মজিদ, মোহাম্মদ সেকান্দর, নয়ন চৌধুরী সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এতে সকল মানবাধিকার সদস্য সহ দেশের সকল জনগণ ও রাষ্ট্রের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
একই সাথে বিগত ১৬ বছর যাবত ধারাবাহিকভাবে বিতরণ করে আসা সুবিধা বঞ্চিত,এতিম ও অসহায়ের মাঝে ঈদ বস্ত্র এবং আর্থিক সহযোগিতা বিতরণ কার্যক্রম বিশ তম রমজানে সম্পন্ন করার সিদ্ধান্ত সহ আগামী ১৮ এপ্রিল জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম মহানগর ও থানা কমিটি সমূহের নতুন কমিটি গঠনকল্পে সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট