1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন

চট্টগ্রামের জনগণ না চাইলে হাসপাতাল হবেনা- রেলমন্ত্রী

  • সময় শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৭১ পঠিত

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, চট্টগ্রামের মানুষ যদি সিআরবিতে হাসপাতাল না চায় তাহলে জোর করে চাপিয়ে দেয়ার প্রয়োজন নেই। আজ (২৫ সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে চট্টগ্রামের সার্কিট হাউসে এ কথা বলেন রেলমন্ত্রী।

মন্ত্রী বলেন সিআরবি নিয়ে এত বাড়াবাড়ির দরকার নেই যা হচ্ছে এতটা করার কোনো অর্থ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণের জন্যই সব সময় কাজ করে যাচ্ছেন । চট্টগ্রামের মানুষ যদি সিআরবিতে কোনো হাসপাতাল না চান তাহলে সেটা জোর করে চাপিয়ে দেয়ার আমাদের প্রয়োজন নেই।

সুজন বলেন সিআরবিতে হাসপাতাল নিয়ে তথ্যগত কোনো ভুল হচ্ছে কি না তা খতিয়ে দেখার দরকার আছে। যে অভিযোগ দিয়ে আন্দোলনের কথা বলা হচ্ছে সেটার ভিত্তি কতটুকু সেটুকু যাচাই-বাছাই করার জন্য আমাদের সময় দিতে হবে।

রেলমন্ত্রী বলেন সিআরবিতে হাসপাতাল করা নিয়ে কয়েকদিন আগে আমরা একটা অভিযোগ পেয়েছি। কিন্তু এর আগেই আন্দোলন শুরু হয়ে গেছে। আন্দোলনের কথা পত্রিকা ও টেলিভিশনে দেখছি। কিন্তু কি নিয়ে আন্দোলন তা আনুষ্ঠানিকভাবে রেলওয়ের কাছে দরখাস্ত করেনি। এমনকি মন্ত্রী সচিব বা রেলের ডিজির কাছেও কোনো আবেদন করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও কোনো দরখাস্ত দেওয়া হয়নি। দরখাস্ত বা কোন অভিযোগ দেওয়ার পর যদি জোর করে কোনো কিছু হয়, তাহলে আন্দোলনের প্রশ্ন আসবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট