1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার পোঁছে দিচ্ছে ১৬ থানার ওসি।

  • সময় মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৬৮৪ পঠিত

পলাশ সেন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা রাখা বীর মুক্তিযোদ্ধা, পুলিশ মুক্তিযোদ্ধা চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়ের উদ্যোগে চট্টগ্রামে শহরে বসবাসরত মুক্তিযোদ্ধাদের পরিবারের কাছে পৌঁছে যাচ্ছে এই উপহার। আর এসব উপহার তাদের ঘরে পৌঁছে দিচ্ছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাই (ওসি)। দেশের বীর সন্তানদের এই উপহার দিতে পেরে নিজেদের আনন্দিত মনে করছে পুলিশ প্রশাসন। নগর পুলিশের আওতাধীন ১৬ থানায় বসবাসরত জীবিত মুক্তিযোদ্ধাদের ঘরে এসব ঈদের উপহার পাঠানোর উদ্যোগ নেন নগর পুলিশের শীর্ষ কর্মকর্তা কৃষ্ণপদ রায়। এর অংশ হিসেবে প্রত্যকটি থানায় উপহার সামগ্রী পৌঁছে যায়। এই উপহারের প্রত্যকটি প্যাকেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজের তদারকিতে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন। নগরীর সব থেকে ব্যস্ততম থানা কোতয়ালী। সর্বমোট ৬০ জন মুক্তিযোদ্ধার বসবাস এই থানা এলাকায়। সকাল থেকেই নিজে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন এই উপহার এমনটাই জানান কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির। এই বিষয়ে ওসি জাহিদুল কবির বলেন, কমিশনার স্যারের পক্ষ থেকে এসব উপহার জাতির শ্রেষ্ঠ সন্তানদের হাতে তুলে দিতে পেরে আমার নিজেরই আনন্দ লাগছিল। এমন উপহার পেয়ে ওনারাও আনন্দিত হয়েছেন।তিনি আরো বলেন, যে মানুষগুলো জীবন বাজি রেখে স্বাধীন দেশে ঈদ উদযাপনের সুযোগ করে দিয়েছেন, সেই মানুষগুলোর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারাটাও একটা ভাগ্যের ব্যাপার বলে মন্তব্য করেন ওসি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট