1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিএসসিআর-এ চরম গাফিলতি: মায়ের ইনজেকশন দেওয়া হলো নবজাতককে, শিশু আইসিইউতে, নার্স পলাতক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত। প্রিয়নবী রহমাতুল্লিল আলামীনের শৈশব ও কৈশোর জীবন -কায়মা জান্নাত বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী। মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এনইএইচআরএফ চট্টগ্রাম জেলা কমিটি পুনর্গঠন: লায়ন ফারুক সভাপতি, মমিনুল হক সাধারণ সম্পাদক পটিয়াতে প্রত্যয়ের মাস ব্যাপী বিতর্ক কর্মশালার সমাবর্তন অনুষ্ঠান চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আছিফ-জাহাঙ্গীর পরিষদ খুলশীতে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মরদেহ উদ্ধার, গলায় দাগ ঘিরে রহস্য ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির সংবাদ সম্মেলন।

চট্টগ্রাম নগরীতে ভেজাল সয়াবিন তৈল বোতলজাত করন, ১ ব্যবসায়ী গ্রেফতার।

  • সময় শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৪৯৩ পঠিত

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধিঃ

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীনভাবে বিএসটিআই এর লোগো ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে নিয়মনীতির তোয়াক্কা না করে খোলা ও ভেজাল তৈল ব্যারেল থেকে মোটর পাম্পের মাধ্যমে বোতলজাতকরণ পূর্বক বাজারজাত করার উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন হালিশহর এলাকায় একটি টিনসেড ঘরের ভিতরে ভেজাল সয়াবিন তেল সংরক্ষণ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৩ জুন, বৃহস্পতিবার ০৯ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ হুমায়ুন কবির (৪২), পিতা-মৃত মোঃ আবু তাহের, সাং-বড়দলি, থানা-দৌলতখান, জেলা-ভোলা’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামী’কে জিজ্ঞাসাবাদে তার দেখানো ও শনাক্ত মতে উক্ত ঘরের ভিতর থেকে অনুমোদনহীনভাবে বিএসটিআই এর লোগো ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরীকৃত আনুমানিক ২৭০০ লিটার ভেজাল সয়াবিন তেল এবং ভেজাল সয়াবিন তৈল তৈরীর বিভিন্ন সরঞ্জামাধী জব্দ করা হয়। জব্দকৃত ভেজাল সয়াবিন তেল এর আনুমানিক মূল্য ৬,২৫,০০০/- টাকা।
ঘটনাপৃষ্টে জানা যায়, এ.এস.এস কর্পোরেশন নামীয় এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খোলা বাজার হতে নিম্ন মানের ভেজাল যুক্ত খোলা সয়াবিন তৈল সংগ্রহ করে তার বর্ণিত ফ্যাক্টরিতে ভেজাল উপাদান দিয়ে জব্দকৃত ভেজাল সয়াবিন তেল প্রক্রিয়াজাত করে রমনী ফর্টিফাইড সয়াবিন তৈল নামীয় প্লাস্টিকের কৌটায় করে বাজারজাত করছে যা ভোক্তভোগী সাধারন জনগন ভক্ষণ করলে নানা রকম রোগ ব্যাধীসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুকির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য যে, প্রশাসনের চোখকে ফাঁকি দেওয়ার জন্য তাদের সুবিধাজনক জায়গায় প্রতিষ্ঠানটি স্থাপন করে উক্ত প্রতিষ্ঠানে রাতের বেলায় বিভিন্ন ভেজাল উপাদান দিয়ে ভেজাল সয়াবিন তৈল তৈরী করে তৈরীকৃত সয়াবিন তৈল সকাল বেলায় কৌটাজাত করতঃ বাজারজাত করার উদ্দেশ্যে বর্ণিত গোডাউনে সংরক্ষন করে থাকে। এছাড়াও সে দিনের বেলায় উক্ত প্রতিষ্ঠানে কোন কাজ করে না এবং উক্ত প্রতিষ্ঠান চিহিৃত করার মত কোন ধরনের সাইনবোর্ড, বিলবোর্ড ব্যানার ব্যবহার করেন না।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, প্লাস্টিকের বোতলে ঢেলে তা মেশিনের সাহায্যে মুখ বন্ধ করে উক্ত বোতলের গায়ে বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত বিএসটিআই লোগো যুক্ত ফর্টিফাইড সয়াবিন তেল নামিয় লেবেল লাগিয়ে বাজারজাত করার উদ্দেশ্যে কার্টুণে করে গোডাউনে সংরক্ষণ করে। পরবর্তীতে তার নিজস্ব কর্মচারী দ্বারা চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে বিপুল পরিমান অবৈধ মুনাফা আয় করে থাকে।

ধৃত আসামী মোঃ হুমায়ুন কবির’কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, বিএসটিআই কর্তৃপক্ষের বৈধ লাইসেন্স ব্যতিরেকে অবৈধভাবে লাভবান হওয়ার আশায় খোলা বাজার হতে ভেজাল মিশ্রিত সয়াবিন তেল সংগ্রহ করে উক্ত তৈল এএসএস কর্পোরেশন নামীয় প্রতিষ্ঠানে নামে প্লাস্টিকের কৌটায় করে বাজারজাত করে আসছে বলে অকপটে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট