1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার, সাড়ে ৯ হাজার পিসসহ গ্রেফতার ২ বাঁশের কেল্লা থেকে ইতিহাসের পাতায়: অমর তিতুমীর -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ বোয়ালখালীতে দিনের বেলায় বাসায় ঢুকে স্বর্ণ ও টাকা চুরি বোয়ালখালীতে জায়গা জমির বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম প্রেসক্লাব এর অন্তবর্তী কালীন ব্যবস্থাপনা কমিটি গঠিত

  • সময় বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৬২৩ পঠিত

স্বৈরাচার ও বৈষম্য বিরোধী সাংবাদিক, ছাত্র জনতার বৃহত্তর এক সমাবেশ ৬ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ মঙ্গলবার সারাদিন চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য, বৈষম্য ও নির্যাতনের শিকার সাংবাদিকবৃন্দ এবং ছাত্র-জনতার তীব্র আন্দোলনের প্রেক্ষিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সদ্য বিদায়ী স্বৈরাচার ও আওয়ামী জালেম সরকার সমর্থিত ও দলীয় লেজুর ভিত্তিক ব্যবস্থাপনা কমিটি বাতিল করে ৯(নয়) সদস্য বিশিষ্ট অন্তর্বতীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠিত হয় জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দের পরামর্শক্রমে। কমিটি ঘোষণা করেন-চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ। গঠিত অন্তবর্তী কালীন কমিটির কর্মকর্তা ও সদস্যরা হলেন-আহ্বায়ক মইনুদ্দীন কাদেরী শওকত, সদস্য সচিব -গোলাম মাওলা মুরাদ, সদস্য সাইফুল্লাহ চৌধুরী, সাইফুল ইসলাম শিল্পী, মোহাম্মদ হাসান ফেরদৌস, মোহাম্মদ আমিনুল ইসলাম, আবু সুফিয়ান, সোহাগ কুমার বিশ্বাস, আরিয়ান লেলিন, কিরণ শর্মা, শিব্বির আহমদ ওসমান।

এই অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৬১ এর তৎসংশ্লিষ্ট বিধি অনুযায়ী চট্টগ্রাম প্রেসক্লাব রেজি নং -(১৫৮৩/১৯৯০)এর প্রদত্ত অধিকার বলে কার্যক্রম পরিচালনা করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট