1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণে চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাব চট্টগ্রামের হালিশহরে মধ্য বয়সী নারী নিহত, সন্দেহজনক খুনি হিসাবে ভাই আটক শারজাহ্ এয়ারপোর্ট আংশিকভাবে খুলে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলীর ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন। ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই প্রদান, নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ ইসলামী ব্যাংকিং দ্রুত বিকশিত হচ্ছে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা; শঙ্কিত তৃতীয় বিশ্বের দেশসমূহ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সীতাকুন্ডে ঈদুল ফিতরকে ঘিরে প্রশাসনের মতবিনিময়

চট্টগ্রাম-১১ (বন্দর-ইপিজেড- পতেঙ্গা) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দীন কাদের এর মতবিনিময়

  • সময় মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৭০ পঠিত

চট্টগ্রাম-১১ (বন্দর-ইপিজেড- পতেঙ্গা) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দীন কাদের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর- পতেঙ্গা) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশি তৃণমূল পর্যায়ে সকল নেতা-কর্মীদের নিয়ে সাধারণ পরিচিতি সভা গণঅধিকার পরিষদের (পতেঙ্গা-ইপিজেড) দলীয় কার্যালয়ে যৌথভাবে অনুষ্ঠিত হয়। উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ-চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব ও প্রাবন্ধিক মহিউদ্দীন কাদের (১১ আসনে সম্ভব্য প্রার্থী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি মৃধা মোঃ জাহাঙ্গীর হোসেন। উক্ত পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন পেশাজীবী অধিকার পরিষদ পতেঙ্গা থানার সাবেক আহবায়ক ডাঃ এম নাথ প্রদীপ (এমএ), সাবেক সদস্য সচিব অমিত্য চন্দ, শুভংকর দাস, সিনিয়র সদস্য কাজল মালাকার, গণঅধিকার পরিষদ পতেঙ্গা থানার সভাপতি মোঃজানে আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ইমরান, সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, গণঅধিকার পরিষদ ইপিজেড থানার ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ বশার, মোস্তাকিম,মোঃশামিম,মোঃজিল্লুর রহমান, মোঃরশিদ, সজিব চন্দ আলামিন, শাহিন, সহ আরো অনেক দায়িত্ব প্রাপ্ত সদস্য বৃন্দ।

এতে প্রধান অথিতির বক্তব্যে মহিউদ্দীন কাদের বলেন- সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত নিরাপদ শহর গঠন, এলাকায় সুপেয় পানি, স্বাস্থ্য সেবা এবং যোগাযোগব্যবস্থার উন্নয়ন সহ সকল নাগরিক সুবিধা নিশ্চিতকরণে ব্যবস্থা জনসাধারণের অধিকার নিশ্চিতে কাজ করে যাব।
তিনি আরও বলেন- সুশাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক মুক্তি, জনগণের অধিকার নিশ্চিত করতে গণঅধিকার পরিষদের ট্রাক এর পক্ষে সাধারণ মানুষের সমর্থন কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট