1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত

চোলাই মদ পাচারকালে হাটহাজারীতে ৪ মাদকব্যবসায়ী পুলিশের হাতে আটক

  • সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৭৩২ পঠিত

মোহাম্মদ নোমানঃ
চট্টগ্রামের হাটহাজারী থানাধীন কাপ্তাই সড়কে তল্লাশি চালিয়ে ৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও পাচার কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা সমেত তিন যুবতীসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী মডেল থানাধীন মদুনাঘাট পুলিশ ফাঁড়ি কর্তৃক চট্টগ্রাম – কাপ্তাই সড়কে এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ব্যক্তিদ্বয় হাসান, পাইনু মারমা, উয়ইন মারমা ও শৈওয়াচিং মারমা। তাদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানাগেছে।

মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ০৬/০৭/২০২১ তারিখে সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় নজুমিয়াহাট বাজার চট্টগ্রাম-কাপ্তাই রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী ১। হাসান বাবলু, ২। পাইনু মারমা, ৩। উয়ইন মারমা, ৪। শৈওয়াচিং মারমাদের হেফাজত হতে ৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং বহনে ব্যবহৃত ০১ টি সিএনজি অটোরিক্সা উদ্ধারপূর্বক আসামীদের গ্রেফতার করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট