1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস

জাতীয় শোক দিবসে পটিয়াতে প্রত্যয়ের আয়োজন রংতুলিতে বঙ্গবন্ধু  

  • সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৮৫১ পঠিত
প্রেস বিজ্ঞপ্তিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির  বিশেষ আয়োজন “রংতুলিতে বঙ্গবন্ধু” শিরোনামে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকা প্রতিযোগিতা ১৫ আগস্ট  বিকাল ৪ টায় পটিয়া কেন্দ্রীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। রয়েল ইলেকট্রিক পটিয়ার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে পটিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন শিক্ষার্থী অংশ নে। পরে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে  প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবির সঞ্চালনায়  ও নির্বাহী সদস্য বিশ্বজিৎ দাশ এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বিংশ শতাব্দীর এক মহান নেতা বঙ্গবন্ধু। তাঁর স্বপ্ন,দর্শন, আদর্শ, প্রাপ্তি ছড়িয়ে রয়েছে বাংলার আকাশে- বাতাসে, মানুষের মননে। বঙ্গবন্ধু শুধু একটি নাম নন,তিনি একটি জাগ্রত ইতিহাস। একটি স্বাধীন জাতিসত্বার অপরিমেয় অহংকার,  বর্ণিল ঐশ্বর্য। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই মালায় গাঁথা। তাই বঙ্গবন্ধু সবার, বঙ্গবন্ধু সব মানুষের। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করা সবার নৈতিক দায়িত্ব।
বক্তারা আরো বলেন,বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এবং বাংলার মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীন বাংলাদেশের। এর ফলে একেবারেই সাধারণত মানুষ থেকে শুরু  করে সব শ্রেণির মানুষ যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে।তাই তিনি ছাত্রজনতার বঙ্গবন্ধু থেকে গণমানুষের মুক্তির মহা নায়ক। কিন্তু  ১৯৭৫ সালের ১৫ আগস্টের এই দিনে তাঁকে ও তাঁর পরিবারের সবাইকে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দে,  নাট্যকার ও গবেষক  আহম্মেদ কবির, পটিয়া উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মনজুর আহম্মেদ, রয়েল ইলেকট্রিক পটিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও ক্রিড়া সংগঠক নুরুল হাসান সেলিম, টিআইবি-সনাক পটিয়ার স্বজন সদস্য সুকমল দে,  চারুরং এর পরিচালক চিত্র শিল্পী হামেদ হাসান, প্রত্যয়ের সমন্বয়ক এমরান হোসেন রাসেল,  সদস্য জয় শীল, অপু দে, তিনা পালিত একা, আদিত্য রয়,  লাবলু রয় প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট